মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪৩

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     শ্রমিক ছাঁটাই ও মামলা দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ
শ্রমিক ছাঁটাই ও মামলা দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জের শ্রমিক ছাঁটাই ও মামলা দেওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জের চাষাঢ়া মোড়ে সড়ক অবরোধ করেছেন ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড-এর শ্রমিকরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার নয়ামাটি এলাকার শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন, যা নগরীর গুরুত্বপূর্ণ সড়কে যানজটের সৃষ্টি করে।

শ্রমিকদের অভিযোগ, সম্প্রতি একটি আন্দোলনের কারণে ২৭ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং পুলিশি হয়রানি চালানো হচ্ছে। পাশাপাশি গত মাসের বেতন পরিশোধ না করেই কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। তারা দাবি জানিয়েছেন—মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, পুলিশি হয়রানি বন্ধ করতে হবে, কারখানা চালু করে শ্রমিকদের কাজে ফিরতে দিতে হবে ও বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে।

নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস ও সুয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম এ শাহীন বলেন, “শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষ কথা বলতে চায় না। তাদের বেতন পরিশোধ করা হয়নি, বরং মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।”

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “ইউরোটেক্স গার্মেন্টসের ভাঙচুরের ঘটনায় মালিকপক্ষ মামলা করেছে। শ্রমিকরা সেই মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করেছেন। তাদের দাবি দাওয়া মেনে নেয়া হবে বলে জানালে তাদের অবরোধ তুলে নেয়া হয়ে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক