শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে গ্রীন গার্ডেন পার্কে সন্ত্রাসী হামলা পার্ক মালিকসহ আহত- ৪
বন্দরে গ্রীন গার্ডেন পার্কে সন্ত্রাসী হামলা পার্ক মালিকসহ আহত- ৪
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

বন্দর প্রতিনিধি: বন্দরে  একটি পার্কের প্রবেশ ফি চাওয়ার অপরাধে আওয়ামীলীগ দোসর অয়ন ওসমানের পালিত  সন্ত্রাসী বাহিনী হামলায় পার্ক মালিকসহ ৪ জন রক্তাক্ত জখম হয়েছে। ওই সময় হামলাকারিরা ক্যাশ বাক্স থেকে নগদ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।  জখম প্রাপ্তরা হলো পার্কের মালিক ইলিয়াস হোসেন মিন্টু (৪৭) রিয়াদ (৩১) সৌরভ (৩১) ও ইমরান (২৮)। স্থানীয়রা জখমপ্রাপ্তদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদীস্থ গ্রীন গার্ডেন পার্কে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে উল্লেখিত পার্কের রেষ্টুরেন্ট মালিক আক্রামুজ্জামান মুন্না বাদী হয়ে হামলাকারি অয়ন ওসমানের সহযোগি নিহাদসহ ৩ জনের নাম উল্লেখ্য করে ও ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ সূত্র জানাগেছে, বন্দর উপজেলার আদমপুর এলাকার মনির হোসেন মিয়ার ছেলে নিহাদসহ তার সাঙ্গপাঙ্গরা দীর্ঘ দিন ধরে গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে খাবার খেয়ে টাকা না দিয়ে চলে যেত। টাকা চাইলে সে টাকা না দিয়ে উল্টো বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে আসছিল। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বখাটে সন্ত্রাসী নিহাদ ও বন্দর শাহীমসজিদ এলাকার দিদার ও রুস্তমপুর এলাকার তুর্জয়সহ অজ্ঞাত নামা ১০/১২ জন  নিয়ে পার্কে আসলে ওই সময় পার্কের কর্মকর্তা ১২ জনের পার্কে প্রবেশ ফি চাইলে এতে করে বখাটে নিহাদসহ তার সহযোগিরা ক্ষিপ্ত হয়ে উঠে। ওই সময় উল্লেখিত বখাটে নাহিদ, দিদার ও তুর্জয়সহ অজ্ঞাত নামা অজ্ঞাত নামা ১০/১২ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী তান্ডব নীলা চালিয়ে পার্ক মালিক ইলিয়াস হোসেন মিন্টুসহ ৪ জনকে কুপিয়ে ক্যাশবাক্স থেকে নগদ ২৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এলাকাবাসী তথ্য সূত্রে জানাগেছে, আওয়ামীলীগ সরকারের শাসন আমলে  বখাটে নাহিদ অয়ন ওসমানের শেল্টারে বন্দরে হাজীপুর, আদমপুর, কল্যান্দী, নয়ানগর, মুখফুলদী, সাবদী ও হাজরাদী চাঁনপুরসহ বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা অর্পকম চালিয়ে আসছিল। গত ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও অয়ন ওসমানের দোসর নাহিদের পর্যন্ত পতন এখনো ঘটেনি। তার সন্ত্রাসী কর্মকান্ড এখনো  অব্যহত আছে। অনতি বিলম্বে অয়ন ওসমানের দোসর নাহিদের আমল নামা খতিয়ে দেখাসহ দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ