শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৭

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেফতার
বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে মারধর করে একজনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয় বলে জানা যায়।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ইজিবাইকের গ্যারেজে এ ঘটনাটি ঘটে।

আটককৃতের নাম জাহিদুল হাসান রেহান (২২)। সে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার আনসার আলীর ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, ৫ আগষ্ট পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব অস্বাভাবিক হয়ে পড়েছে। আমাদের এলাকায়ও প্রতিদিন ছিনতাইকারীদের দৌরাত্ম বেড়েই চলেছে। গত কয়েকদিনে আমরা কয়েকজন ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছি। গতরাতেও এমনএক ঘটনায় ছিনতাইকারী রেহানকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে পুলিশে খবর দিয়ে তাকে সোপর্দ করা হয়। ওইসময় পুলিশ একটি রিভালভার ও ম্যাগজিন উদ্ধার করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে স্থানীয় জনতা জাহিদুল হাসান রেহান নামে একজনকে আটক করে। এ সময় তাকে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিলে সে আহত হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় রেহানকে উদ্ধার করে। এসময় ওই গ্যারেজ থেকে একটি ৭.৬৫ পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আহত জাহিদুল হাসান রেহান বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ