শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আজমিরের ক্যাডার আমিরের সহযোগি গলাকাটা জসিম এখন বি এন পিতে
আজমিরের ক্যাডার আমিরের সহযোগি গলাকাটা জসিম এখন বি এন পিতে
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

শহর প্রতিনিধি
নারায়নগঞ্জ শহর বন্দর ৫ আসনের সাবেক সংসদ এ কে এম নাসিম ওসমানের পুত্র আজমির ওসমানের অন্যতম সহযোগি অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক বিক্রিতা কাজী আমিরের সহযোগি সন্ত্রাসী ও মাদক কারবারি ডিলার গলাকাটা জসিম এখন বিএনপির নেতা ।কৌশলে সিদ্ধিরগঞ্জের ১০ নং ওয়ার্ডের বিএনপির প্রচার সম্পাদক পদ হাতিয়ে নেয় ।জসিম।এলাকাবাসির দাবি জসিম বিএনপি করছে না আওয়ামীলীগের কাছে তথ্য ফাঁস করছে ।
এলাকাবাসি জানান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের একান্ত অনুগামী সাবেক কাউন্সিলর ইফতেখার আলম খোকন ও যুবলীগ নেতা কাজী আমিরের সহযোগী ছিলেন এই গলাকাটা জসিম, তার ভাই জাকিরসহ পুরো পরিবার। এছাড়াও বিগত দিনে এরা ইফতেখার আলম খোকনের নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন। গত ৫ ই আগস্ট সরকার পতনের পর শামীম ওসমান সহ ইফতেখার আলম খোকন ও কাজী আমির নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গেলেও এখনো এলাকায় বহাল তবিয়তে প্রকাশ্যে রয়েছেন গলাকাটা জসিম ও জাকির । তারা বর্তমানে চেীধুরী বাড়ি স্ট্যান্ড, গোদনাইল রসুলবাগ নতুন রোডের বিভিন্ন চায়ের দোকানে দোকানে জমায়েত হয়ে আওয়ামী লীগের দোসরদের নিয়ে গোদাইলকে অস্থিতিশীল করতে নানাভাবে চক্র তৈরি করে যাচ্ছেন। এদের নেতৃত্বেই সেই এলাকায় ছড়িয়ে পরছে বিষাক্ত মাদক যার মাধ্যমে নষ্ট হচ্ছে যুব সমাজ। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অন্তর্গত ১০ নং ওয়ার্ড বিএনপি নেতাদের সাথে বিভিন্ন্ লবিংয়ে সেই ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়ে ফের বেপরোয়া উঠেন এই গলাকাটা জসিম। এদিকে আলোচনা-সমালোচনা উঠছে পুরো সিদ্ধিরগঞ্জ জুড়েই যে আওয়ামী লীগের সাথে প্রকাশ্যে আতাঁত করে ও কিভাবে বিএনপির পদ পেলেন এই কুখ্যাত সন্ত্রাসী জসিম।

সূত্র বলছে, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা যারা গত ১৫ বছর রাজপথে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন এরা সকলেই গলাকাটা জসিম ও তার পরিবারকে নিয়ে নানা সমালোচনা তুলছেন। বিগত স্বৈরাচারী সরকারের দোসরদের সাথে মিলে ব্যবসা-বাণিজ্য করে এখন বিএনপি’র পরিচয় আওয়ামী লীগের নেতাকর্মীদের শেল্টার দেওয়ার অভিযোগ জসিমের বিরুদ্ধে।
এছাড়া ও সিদ্ধিরগঞ্জ আওয়ামী দোসর কুখ্যাত ভূমিদস্যু সন্ত্রাসী কিলার রকমতের সহযোগী থাকাকালীন ২০০৩ সালে কাঠবাবুল হত্যা মামলার আসামী ছিলেন এই গলাকাটা জসিম।

বিগত দিনে সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনে বিএনপি নেতাদের সাথে মিশে এই গলাকাটা জসিম আওয়ামী লীগ নেতাদের দরে দারে গিয়ে বিএনপির সকল প্ল্যান ফাঁসসহ কোন নেতা কোথায় আছে সবই আওয়ামী লীগের ডেভিলদের কাছে বলতেন বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের কাউন্সিলর ইফতেখার আলম খোকন জসিম ও তার পরিবারের ছিল গভীর সুসম্পর্ক। এই সুসম্পর্কের কারণে গরুর হাট, পুকুরের মাছ, গার্মেন্টসের জুটসহ বিভিন্ন ব্যবসা থেকে লাখ লাখ টাকার ভাগ বাটোয়ারা বিএনপি নেতা হিসেবেই পাচ্ছেন এই দোসর গলাকাটা জসিম। তাছাড়া বিগত দিনে সিদ্ধিরগঞ্জের সকল কুকর্ম থেকে উঠা শামীম ওসমানের কাছে মাসে মাসে টাকা পৌঁছে দেওয়া সেই মাহবুবের সাথে ও সুসম্পর্ক ছিলো এই গলাকাটা জসিমের। বর্তমানে ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকার পতন হওয়ার পর ভোল পাল্টিয়ে বর্তমানে বিএনপির নাম বিক্রি করে অপকর্মে ব্যস্ত এই মাদক কারবারি গলাকাটা জসিম বাহিনী।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম