শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৪৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে রাতের আঁধারে অন্যের জমির মাটি কেটে কারখানায় বিক্রির অভিযোগ
বন্দরে রাতের আঁধারে অন্যের জমির মাটি কেটে কারখানায় বিক্রির অভিযোগ
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্যআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অন্যের পৈতৃক সম্পত্তির জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে পলাতক আওয়ামী লীগ নেতা ও মদনপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালামের ঘনিষ্ঠ আলী আভিনাশ ভূঁইয়া ওরফে শাহজালালের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম ভূঁইয়া।

বন্দর থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর উপজেলার মদনপুর এলাকার বাসিন্দা মৃত আব্দুস সামাদ ভূঁইয়ার ছেলে সিরাজুল ইসলাম ভূঁইয়া দীর্ঘদিন যাবৎ ওয়ারিশ সূত্রে পাওয়া সায়রা গার্ডেন সংলগ্ন মদনপুর মৌজার ৭১ শতাংশ নাল জমি ভোগদখল করে আসছেন।

ভুক্তভোগী অভিযোগ করেন, গত ২২ এপ্রিল গভীর রাতে একই এলাকার মৃত মো. জসিম ভূঁইয়ার ছেলে আলী আভিনাশ ভূঁইয়া ওরফে শাহজালাল (৩৩) ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ১০-১২ জন ব্যক্তি সংঘবদ্ধভাবে উক্ত জমি থেকে প্রায় ২৭ শতাংশ মাটি, যার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা, কেটে নিয়ে পাশ্ববর্তী একটি কারখানায় বিক্রি করে দেন।

ঘটনার বিষয়টি জানতে পেরে সিরাজুল ইসলাম তার এক কর্মচারীকে ঘটনাস্থলে পাঠালে, অভিযুক্ত শাহজালাল তাকে হুমকি দিয়ে বলেন, “বাড়াবাড়ি করলে বা আইনের আশ্রয় নিলে বড় ধরনের ক্ষতি করে দেওয়া হবে।”

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ