শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:১৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বিএনপি নেতারা শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেন : আশা
বিএনপি নেতারা শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেন : আশা
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিমহানগর || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা বলেছেন, একবার একটি মিছিল নিয়ে বন্দর শহীদ মিনারে এসেছিলাম। এরপর আওয়ামী লীগের লোকজন টানা তিনদিন বিক্ষোভ সমাবেশ করেছিলেন এখানে। আজকে আমরা ঠিকই আছি কিন্তু তারা কই? যারা বিএনপির রাজনীতি করছেন তারা শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেন। মাত্র ৪৫ মিনিট সময় দেয়া হয়েছিলো ওনাকে তার আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অতএব তার থেকে বিএনপি নেতারা শিক্ষা নেন যাতে করে এমন করে পালিয়ে যেতে না হয়।

বৃহস্পতিবার ১মে সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে আবুল কাউসার আশার নেতৃত্বে মহানগর বিএনপির ব্যানারে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বন্দরের নবীগঞ্জ কবিলের মোড় থেকে মিছিলটি শুরু করে বন্দর বাজার হয়ে বন্দর শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়।
আবুল কাউসার আশা আরো বলেন, যারা শ্রমিক তাদেরকে সম্মান দিতে হবে। কারণ আমাদের প্রত্যেকের বাবাই একজন শ্রমিক। একজন বাবা শ্রম বিক্রি করেই পরিবার সন্তানকে লালন পালন করেন। শ্রমিকরা আছে বলেই শিল্প আছে, শ্রমিকরা আছে বলেই দেশের অর্থনীতির চাকা সচল আছে। তাই শ্রমিকেরা বাচলেই মালিকদের শিল্প বাচবে, শ্রমিক বাচলেই দেশের অর্থনীতি বাচবে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব পাপ্পু আহম্মেদ প্রমুখ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ