রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৫৬

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করার মিশনে নেমেছে : এড.বারী ভুইঁয়া
আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করার মিশনে নেমেছে : এড.বারী ভুইঁয়া
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫

ফতুল্লা প্রতিনিধি

গডফাদার শামীম ওসমানের ক্যাডার এবং ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসাইন ও বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী আক্তার-সুমনকে বাঁচানোর মধ্যদিয়ে আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করার মিশনে নেমেছে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড.বারী ভুইঁয়া। এমন অভিযোগ ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীদের। বুধবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলন আয়োজক নেতাদের দাবি, ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাদের হয়রানি করতে মিথ্যা অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের পাঁয়তারা করছে আওয়ামী সন্ত্রাসী আক্তারের হয়ে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জহির উদ্দিন। জহির উদ্দিন এবং আওয়ামী সন্ত্রাসীদের পক্ষ নিয়ে বারী ভূঁইয়া থানা পুলিশকে চাপ প্রয়োগ করছেন। যা বারী ভূঁইয়া গণমাধ্যমের কাছে স্বীকার করে বক্তব্যও দিয়েছেন। অপরদিকে শামীম ওসমানের শ্যালক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপুর ব্যবসায়ীক অংশীদার আওয়ামী সন্ত্রাসী আক্তার মঙ্গলবার লাইভে এসে বলেন আমি আমার প্রতিনিধি জহির উদ্দিন কে থানায় পাঠিয়েছিলাম কিন্ত পুলিশ মামলা নেয়নি। আর এতেই প্রমাণিত হয় যে আক্তার -সুমন কে বাচাতে এডঃ বারী ভুইয়া মাঠে নেমে কাজ করছে। বিএনপি নেতাদের অভিযোগ, শামীম ওসমান বিদেশে বসে এড.বারী ভুইঁয়াকে দিয়ে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনে ত্যাগী নেতাদের চাপে রাখার চেষ্টা করছেন। তারই ধারাবাহিকতায় আওয়ামী দোসরদের ফতুল্লায় প্রতিষ্ঠিত করতে বারী ভূঁইয়া মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা করছেন। তাঁদের দাবি, আক্তার-সুমনের সন্ত্রাসী বাহিনী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিনকে জবাই করে হত্যার চেষ্টা করে। গডফাদার শামীম ওসমানের সঙ্গে আতাঁত করে আওয়ামী সন্ত্রাসীদের হয়ে বিএনপির একটি অংশ বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার, থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লিটন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি শাহআলম পাটোয়ারী প্রমুখ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ