মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৫৪

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ভূমি দস্যুর ডাকে বন্দরে মাসুদুজ্জামান
ভূমি দস্যুর ডাকে বন্দরে মাসুদুজ্জামান
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫

বন্দর প্রতিনিধি: পুরান বন্দর চৌধুরীবাড়ি হাবিব নগর মসজিদ এবং মাদ্রাসার নামে চৌধুরীবাড়ি খাল দখলে প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। সলিম সরদার নামে একজন ভূমিদস্যু এই খালটি দখল করেছেন বলে এলাকাবাসীর অভিযোগ। যিনি এক সময় জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত থাকলেও এখন বিএনপি সাজার চেষ্টায় রয়েছে। আর বিএনপির সাজতে তিনি ওই মাদ্রাসায় নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মাসুজ্জামান মাসুদকে দাওয়া করেছেন মাদ্রাসায় আসার জন্য। শনিবার মাসুদুজ্জামান জামান মাসুদ ওই মাদ্রাসায় গিয়েছেন। এ সময় এলাকাবাসী মানববন্ধনে বলেন, সলিম সরদার একজন ভূমি দস্যু। সে এক সময় জাতীয় পার্টির করতো। সেলিম ওসমানের খুব ঘনিষ্ঠ ছিল। জাতীয় পার্টির সকল বড় বড় নেতারা তার বাড়িতে আসতো। এখন সে বিএনপি সেজেছে। আমাদের একজন নতুন শোভাকাঙ্খি নারায়ণগঞ্জের নতুন কর্নধার দাবি করেন সেই মাসুদ সাহেবকে তিনি দাওয়াত করেছে। আমি মাসুদ সাহেবকে বলতে চাই, আপনি বিএনপি করেন। কিন্তু এখানে কারা বিএনপি করেন, কারা বিএনপির সাথে জড়িত, কারা নির্যাতিত, কারা বিএনপিকে ধরে রেখেছে আগে তাদের চিনুন জানুন। এরপর দিক নির্দেশনা নিবেন কাদের কাছে যাবেন কাদের কাছে যাবেন না। কারো সাথে কথা না বলে আপনি আওয়ামী লীগের দোসরের কাছে চলে আসতেছেন এবং এই দোসরেরা আবার হিংস্র থাবা দিবেনা তার কোন গ্যারান্টি নাই। আমরা সাংবাদিক মহল সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে খালটি উদ্ধারের দাবি জানাচ্ছি।

শনিবার ২৮ জুন দুপুরে চৌধুরীবাড়ি বাজারে পুরান বন্দর চৌধুরীবাড়ি সচেতন মহলের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে দাইমুউদ্দিনের সভাপতিত্বে ও হুমায়ন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আনিছ মোল্লা।

মানববন্ধনে বক্তরা বলেন, শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদীর মূলখাল থেকে শাখা খাল ভরাট করে পুরান বন্দর চৌধুরীবাড়ী হাবিব নগর মসজিদ এবং মাদ্রাসার দোহাই দিয়ে চৌধুরীবাড়ি খাল দখল করেছে ভূমিদস্যু সেলিম ওসমানের দোসর সলিম সরকার। ফলে স্থানীয় এলাকাবাসী নানান সমস্যায় পড়তে হচ্ছে। স্থানীয় সচেতন মহল ভূমিদস্যু সলিম সরকারের হাত থেকে খালটি পুনরুদ্ধার এবং বাজার অবমুক্তির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, হাবিব মোল্লা, সাজ্জাত হোসেন, মানিক ও রঞ্জিত সহ স্থানীয় এলাকাবাসী।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক