মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৫৬

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     চাঁদা না দেয়ায়  বন্দরে মসজিদের বালু ভরাট কাজ বন্ধ রেখেছে বিএনপি নেতারা
চাঁদা না দেয়ায়  বন্দরে মসজিদের বালু ভরাট কাজ বন্ধ রেখেছে বিএনপি নেতারা
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫

বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জ বন্দরে দাবিকৃত চাঁদা না দেয়ায় এক মসজিদের বালু ভরাট কাজ বন্ধ করে রেখেছে বিএনপি নেতা মঞ্জু, আরিফ ও মাসুম  বাহিনী। এসময় বালু ভরাট কাজে ব্যবহৃত ড্রেজার শ্রমিকদের পিটিয়ে রক্তাক্ত জখম করেছে তারা।  উপজেলার ধামগড় ইউপির ৪ নং ওয়ার্ড  আড্ডা মুসলিম নগর এলাকায়  এ ঘটনা ঘটেছে।   চাঁদা না দিয়ে বালু ভরাট না করতে বিএনপি নেতারা গত ২৯ দিন যাবত  নানা হুমকি দমকি অব্যহত রেখেছে   বলে মসজিদ কমিটির সভাপতি মাওলানা খোরশেদ আলম ও এলাকাবাসীর অভিযোগ।

জানাগেছে,  উপজেলার মালিভিটা গ্রামের  ক্বারী আব্দুল্লাহ নিজ বাড়ির পাশে  আড্ডা  মুসলিম নগর ব্রহ্মপূত্র নদের তীরে ১৫ শতাংশ জমি রেখে  মারা যান তিনি । মৃত্যুর আগে তিনি  নিজের জমিতে একটি মসজিদ নির্মাণ করতে তিন ছেলে ও দুই মেয়েকে বলে যায়।  ২০২২ সালে তিন ছেলে পিতার নামে  ক্বারী আব্দুল্লাহ (রঃ) নামকরণ করে   টিনের  তৈরি একটি মসজিদ নির্মাণ করেন । তার পর থেকে মসজিদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। মসজিদটি তার নির্ধারিত স্থানে পুননির্মাণের জন্য  গত জুন মাসে বালু ভরাট কাজ শুরু করা হয়েছে । মসজিদের বালু ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বিএনপি নেতা মঞ্জরুল হক ভূঁইয়া মঞ্জু, আরিফ হোসেন, মাসুম পারভেজ নেতৃত্বে ২০/২৫ জন লাঠি সোটা দেশীয় তৈরি ধারালো অস্ত্র  নিয়ে ড্রেজার শ্রমিকদের উপর হামলা চালায়  এবং প্রতি ঘন ফুট বালু  থেকে ৪০ পয়সা চাঁদা দাবি করে।  মসজিদ কমিটি চাঁদা দিতে অস্বীকার করায় গত ২৯ দিন যাবত মসজিদের বালু ভরাট কাজ বন্ধ রাখায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
অভিযুক্ত বিএনপি নেতা মঞ্জরুল হক ভূঁইয়া বলেন, জাঙ্গাল এলাকার  সাজা মোল্লার ছেলেরা এসে মসজিদের কাজ বন্ধ করে দেয়। পরে প্রতি ফুটে ৪০ পয়সা করে দিতে আমি মধ্যস্থতা করে দিয়েছি।  মসজিদ কমিটি রাজি না হওয়ায় ভরাট কাজ বন্ধ রয়েছে।
বিএনপি নেতা আরিফ জানান,  আওয়ামীলীগের  আমলে জেল খেটেছি। এলাকায় কাজ করতে হলে প্রতি ফুটে ৪০ পয়সা করে ব্যবসা না দিয়ে কাজ করতে পারবে না বলেই মোবাইল লাইন কেটে দেন।

ধামগড় ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ আপন জানান, চাঁদার দাবিতে মসজিদের বালু ভরাট কাজ বন্ধ রাখা অত্যন্ত  দুঃখজনক ঘটনা।  তারা গত কয়েক মাসে এলাকায় একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

মসজিদ কমিটির সভাপতি মাওলানা খোরশেদ আলম বলেন, চাঁদা দিতে অস্বীকার করায় বিএনপির নেতারা মসজিদের বালু ভরাট কাজ বন্ধ করে দেয়।  এছাড়াও বালু ভরাট না করতে গত ২৯ দিন ধরে প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে সন্ত্রাসীদের  মহড়া।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক