বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫২

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রাজাকার ছেলে বলায় এখন জামায়াত আচরণ শুরু হয়ে গেছে কারো : আশা
রাজাকার ছেলে বলায় এখন জামায়াত আচরণ শুরু হয়ে গেছে কারো : আশা
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা বলেছেন, দীর্ঘ অনেক বছর মুছাপুর ইউনিয়নের প্রোগ্রাম দেয়া হয়েছে, আজকে নেতা-কর্মীদের জমাট দেখে আলহামদুল্লিল্লাহ। বিএনপি নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের কর্মসূচী পালন করে যাচ্ছে। তাই কোন ভাবে আওয়ামীলীগের দোসর ফ্যাসিস এই নতুন সদস্য ফরম নিতে না পারে। এখানে আসার আমার আবেগ চলে আসছে। আমার পিতা আবুল কালাম সৎভাবে জীবন যাপন করে যাচ্ছে। পির্তৃক জমি বিক্রি করে রাজনীতি করেছেন। এখন তিনি উত্তরাধিকার হিসেবে আপনাদের আমার পাশে রেখেছেন। যা পেয়েছি তার সম্পদের চেয়ে অনেক বেশি। অনেক মুরব্বী যদি এই শক্তি যদি আমার পাশে থাকে দৃস্কৃতিকারী দোসররা আমার কিছু করতে পারবে না। বিগত সময়ে মুছাপুর ইউনিয়নের বিএনপির অনেক ঐহিত্য ছিলো। বিগত ১৫ বছরে আস্তে আস্তে ফ্যাসিবাদের ধ্বংসের দাড় প্রান্তে দাড়িয়ে করেছিলো। কিন্তু এখন বিএনপি আবারো মাঠে চলে এসেছে।

শুক্রবার মুছাপুর ইউনিয়ন পরিষদের মাঠে নারায়ণগঞ্জ মুছাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন।

মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মোঃ নূর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আওলাদ হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ইয়ানবী মেম্বার, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন, মুছাপুর ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি নুরল আলীম মোল্লা, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মনির হোসেন প্রমুখ।

তিনি আরও বলেন, অনেকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই। দিনের ভোট দিনে হয়নি রাতে হয়েছে। রাত ভোটও পরে তাহাজ্জুদের সময়ে ভোট হয়ে যায়। এই ভোটগুলো করেছিলে এখানকার সাবেক ইউপি চেয়ারম্যান। হঠাৎ উপজেলা নির্বাচনে এমপি সাহেব তাকে রাজাকারের ছেলে বলায় এখন জামায়াতের মত আচরন শুরু করে দিয়েছে। মনে হচ্ছে তিনি জামায়াত হয়ে গেছে। ইলেকশন করার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আপনার ভুলে যাবেন না, যারা আপনাদের তিন তিন বার ভোটাধিকার প্রয়োগ বঞ্চিত করে পুরস্কৃত হয়ে চেয়ারম্যান হয়েছেন। রাতারাতি কেউ যদি রাজাকারের ছেলে বলায় জামায়াত হয়ে যান নাই। তিনবার ভোট প্রয়োগে নষ্ট করায় আগে মানুষের কাছে মাফ চাইতে হবে। তাই বলি ধীরে ধীরে চলুন। ৫ আগষ্টের পর জেলা যেটা হয়নি এই মুছাপুরের ৩২টা বাড়িতে আগুন দিয়েছেন। এত সাহস কোথায় পেল। এগুলো তো বিএনপি কেউ করেনি, এমনকি বৈষম্যবিরোধী জামায়াতের কেউ এমন কাজ করেনি। এখন মুছাপুর স্বাধীন, জিম্মি করার দিন শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামে যেতে অনেকে না করেছে মোবাইলে। আমরা বিএনপি পুলিশী নির্যাতন হামলা মামলা শিকার হয়ে এখন পর্যন্ত রাজপথে রয়েছি। ঐক্যবদ্ধ মুছাপুর আজক থেকে আবারো পুণরায় শুরু হয়ে গেছে।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশা বলেন, এখন নির্বাচন নিয়ে কথা বললে, বলে ক্ষমতার পাগল হয়ে গেছে। ১/১১ সরকার পরে বিএনপি ক্ষমতায় আসতো, বেগম খালেদা জিয়া সেই ক্ষমতার লোভ করে নাই। তিনি দেশের বাহিরে যায়নি বরং আওয়ামীলীগের প্রতিহিংসা জেলে থাকতে হয়েছে মাসের পর মাস। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবেন। জনগনের রায় নিয়ে আগামীর রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান।

আওয়ামীলীগ নিয়ে আশা বলেন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে অনেক কোমলমতি শিশুরা মৃত্যুবরণ করেছেন। এই সুযোগ নিয়ে আবার ফ্যাসিসরা মাঠে নেমেছে। এখন বলেন আপা আপা আসতাছে, আরে এই আপা দেশের ফিরে আসার জন্য যায়নি। পালানো দল আমরা করি না, আমাদের নেত্রী দেশ ছাড়েনি।

ঐক্যবদ্ধ রাজনীতিতে তিনি বলেন, বিএনপি এনসিপি সহ বিভিন্ন রাজনীতিগুলো এক কাতারে থাকা উচিত। একা হয়েছেন কিন্তু মরেছেন। বিএনপি সববৃহৎ রাজনীতি দল। পিআর পদ্ধতি নিয়ে অনেকে ক্ষমতা স্বপ্ন দেখছেন। দেশের জনগণ আর নাটকী ভোট দেখতে চায় না। নির্বাচনে আপনারা নেতা দেখে ভোট দিবেন, পিআর পদ্ধতি মাধ্যমে মানুষদের হয়রানি করবেন না। বিএনপি নেতা-কর্মী সজাগ থাকতে হবে, কোন বিষয় যেন ছেসরা বলতে না পারে। এই মুছাপুরে একটি ছেলে প্রায় ২০০টি ছিটা গুলি শরীরে নিয়ে চলতে হচ্ছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান