শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:৩৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়িকে অপহরণ করে মুক্তিপণ দাবী, যৌথ অভিযানে উদ্ধার
আড়াইহাজারে ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়িকে অপহরণ করে মুক্তিপণ দাবী, যৌথ অভিযানে উদ্ধার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫

আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বর্ণ ব্যবসায়ি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, আড়াইহাজার শাখার সাধারণ সম্পাদক দুলাল রায় (৪৮) কে ডিবি পরিচয়ে অপহরণ ও ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়ার পর পুলিশ, ডিবি এবং র্যাবের যৌথ অভিযানে ঘটনার ৭ ঘন্টা পর শুক্রবার দিবাগত রাত ৩টায় রূপগঞ্জের তারাব এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার রাত পৌনে ৮ টায় মাহমুদপুর উনিয়নের শালমদী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাইক যোগে নিজ বাড়ী উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী যাওয়ার পথে শ্রীনিবাসদী এলাকা থেকে তাকে ডিবি পরিচয়ে অপহরণ করা হয়। তিনি ওই গ্রামের ননি গোপাল রায়ের পুত্র।

ঘটনার বিবরণে পুলিশ জানায়, অপহরণের ঘটনা ঘটার পর অপহরণকারীরা অপহৃতের নিজের মোবাইল থেকে ফোন করে তার স্ত্রী প্রতিমার রানীর মোবাইলে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। অন্যথায় দুলাল রায়কে মেরে ফেলা হবে বলে হুমকী দেয় অপহরণকারীরা।

পরে অপহৃতের স্ত্রী প্রতিমা রানী বিষয়টি থানা পুলিশকে জানালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশে ও দিক নির্দেশনায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা ও নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার ( গ অঞ্চল) মেহেদী ইসলামের নেতৃত্বে পুলিশ, ডিবি এবং র্যাবের একাধিক টিম গুরুত্বপূর্ন ভাবে অভিযান চালিয়ে তাকে রূপগঞ্জের তারাব এলা থেকে সম্পূর্ণ অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধার করে।

অপহৃত ও উদ্ধার হওয়া দুলাল রায়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অপহরণকারীরা একটি কালো রঙের হাইয়েস গাড়ী যোগে ডিবি পরিচয়ে তাকে তুলে নেয়ার পর যৌথ অভিযানের তৎপরতা সম্পর্কে অবগত হয়ে তাকে রাত ৩টায় রূপগঞ্জের তারাব এলাকায় রাস্তায় এনে ছেড়ে দিয়ে যায়। এ ব্যাপারে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ