বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৩

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
  সর্বশেষ • প্রধান সংবাদ • বিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
সোনারগাঁ  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘন্টা পর মো. রিজভী হোসেন (৩)  নামের এক শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর ব্রীজের নিচ  থেকে নদীতে ভাসমান অবস্থায় এ শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও নিহতের স্বজনরা।
এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে শাহী মসজিদের পিছনে বালুর মাঠে খেলা করতে গিয়ে মেঘনা নদীর শাখা মারীখালি নদীতে পড়ে নিখোঁজ হয়।
 বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর মন্ডল পাড়ার ফায়ার (ডুবুরি) সার্ভিসের একটি দল সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত খুঁজে শিশুর সন্ধান পায়নি। নিহত রিজভী উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার সৌদি আরব প্রবাসী মো. রিপন মিয়ার ছেলে। সে ঝাউচর নানার বাড়িতে মা মিমের সঙ্গে বেড়াতে এসে নিখোঁজ হয়।
এদিকে শিশুর মরদেহ উদ্ধার করে বাড়িতে নেয়ার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শিশুর স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে উঠে।
এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টা থেকে রাত ১০ টা পর্যন্ত পানিতে অনেক খোঁজাখুজির পরও রিজভীকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস ডুবুরি দল।
পরে গতকাল শুক্রবার সকালে নিজেরাই ইঞ্জিনচালিত  নৌকাযোগে পুনরায় খোঁজতে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর ব্রীজের নিচে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে নিহতের লাশ তার নিজ বাড়িতে পাঠানো হয়।
বৈদ্যেরবাজার নৌ- ফাড়ি পুলিশের পরিদর্শক মাহাবুবুর রহমান জানান নিখোঁজ শিশুর লাশ উদ্ধারের বিষয়টি কেউ তাদের জানাননি। পানিতে ডুবে কেউ মারা গেলে অভিযোগ না থাকলে সামাজিকভাবে লাশ দাফন করতে পারবেন।
নারায়ণগঞ্জ সদর মন্ডল পাড়ার ফায়ার সার্ভিস কর্মকর্তা শওকত কবির চৌধুরী বলেন, তাদের টিম বৃহস্পতিবার রাতে তিন ঘন্টা চেষ্টার করে শিশুটিকে উদ্ধার করতে পারেনি। ধারণা করা হচ্ছে, নদীর  ¯্রােতে ভেসে যাওয়ার কারনে পাওয়া যায়নি।গতকাল শুক্রবার সকালে এলাকাবাসী শিশুটির মরদের উদ্ধার করেছ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান