বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫০

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে গৃহবধূ রিতু হত্যা মামলায় কথিত স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড 
নারায়ণগঞ্জে গৃহবধূ রিতু হত্যা মামলায় কথিত স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড 
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ নাজমা আক্তার রিতুকে হত্যার অভিযোগে কথিত স্বামী লুৎফর রহমানকে (৩৩) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দণ্ডিতের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডিত লুৎফর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বীরপাশা এলাকার জিতু মিয়ার ছেলে। নিহত নাজমা আক্তার রিতু ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরের পৈরতলা এলাকার আবুল হাসেম মিয়ার মেয়ে।

কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ নাজমা রিতু দণ্ডিত পরকীয়া প্রেমিক লুৎফর রহমানকে স্বামী পরিচয় দিয়ে বসবাস করে আসছিলেন। ২০১৮ সালের ২২ জুন রিতুকে শ্বাসরোধ করে হত্যা শেষে পালিয়ে যায় কথিত স্বামী লুৎফর। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে হত্যা মামলায় কথিত স্বামী লুৎফর রহমানকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান