মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩৯

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে বকেয়া বেতন-ভাতার দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি
নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে বকেয়া বেতন-ভাতার দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি
  সর্বশেষপ্রধান সংবাদ‌শিক্ষা ও ক্যাম্পাস || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বন্দর প্রতিনিধি: নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি পালন করেছেন।
রোববার (২৪ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী তারা স্কুলের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষক-কর্মচারীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষিকা সায়মা খানম, যিনি বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন, বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছে নিতাই মজুমদার। দায়িত্ব নেয়ার পর থেকেই প্রতিষ্ঠানের কোন কাজ করতে পারছেনা। সাময়িক বরখাস্তকৃত সাবেক প্রধান শিশিক্ষা সায়মা খানম তিনি প্রায় চার মাস ধরে স্কুলে অনুপস্থিত। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাক্সেস পাসওয়ার্ড ও তথ্য হস্তান্তর করেননি। এর ফলে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা প্রদান এবং শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে।
এছাড়াও স্কুলের ভেরিফায়েড মেইল অ্যাড্রেসের এক্সেস না থাকায় বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোনো প্রশাসনিক তথ্য সংরক্ষণ বা আদান-প্রদান করতে পারছেন না। এমনকি এনটি আরসিএর মাধ্যমে পাঁচজন শিক্ষক নিয়োগের আবেদনও আটকে গেছে। পাশাপাশি অনলাইন ভর্তি, আবেদন ও নিশ্চায়ন কার্যক্রমও পাসওয়ার্ড সংকটের কারণে স্থবির হয়ে আছে। বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ইউএনও অফিস, এডিসি শিক্ষা নারায়গণঞ্জ, জেলা প্রশাসক, ঢাকা শিক্ষা বোর্ড সহ বিভিন্ন দপ্তরে লিখিত জানানোর পরও কোন সুরাহা করেননি।
এই অচলাবস্থার কারণে শিক্ষক-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত সমস্যার সমাধান, বকেয়া বেতন-ভাতা প্রদান এবং শিক্ষার্থীদের প্রাপ্য উপবৃত্তি নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। নয়তো সমস্যা সমাধান না হওয়ায় পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতাই মজুমদার, শিক্ষক প্রতিনিধি মো. শাহাদাৎ হোসেন, সহকারী শিক্ষক মুক্তি বেগম, তৌহিদুল ইসলাম শুভ, রওশন আরা, উম্মে সালমা, আসমাতুন্নাহা এবং কম্পিউটার অপারেটর তানভিরুল ইসলাম শিমুল।
এছাড়াও কর্মবিরতীতে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক