শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সাংবাদিক পরিচয়ে দালালি : ১৫ দিনের  কারাদণ্ড দিল ভ্রাম্যমান আদালত 
সাংবাদিক পরিচয়ে দালালি : ১৫ দিনের  কারাদণ্ড দিল ভ্রাম্যমান আদালত 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
শহর  প্রতিনিধি
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে মোবাইল কোর্ট পরিচালনা করে ভুয়া সাংবাদিক পরিচয়ে দালালি করতে ধরা পড়া শফিকুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
 বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে অফিস কর্তৃপক্ষ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, “অভিযুক্ত ব্যক্তি ভুয়া সাংবাদিক পরিচয়ে চারজন সাধারণ নাগরিকের পাসপোর্ট করিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। তিনি তাদের কাগজপত্রে নিজের কিছু নথি যুক্ত করেন এবং এ বাবদ টাকা নেন। কিন্তু ওই চারজনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার কাছ থেকে ‘আমাদের জাগরণ’ নামের একটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে, যেখানে বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে পরিচয় দেওয়া আছে।”
এ বিষয়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমদ বলেন, “আমরা দালালচক্রের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছি। সাংবাদিক পরিচয় বা যেকোনো ভুয়া পরিচয়ে প্রতারণা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। পাসপোর্ট অফিসে দালালদের স্থান নেই। এ ধরনের অপকর্ম দমনে অভিযান অব্যাহত থাকবে।”

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ