রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩২

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে গ্যাস লাইন লিকেজের আগুনে দগ্ধ বাবা মায়ের পর মুন্নিও না ফেরার দেশে
সোনারগাঁয়ে গ্যাস লাইন লিকেজের আগুনে দগ্ধ বাবা মায়ের পর মুন্নিও না ফেরার দেশে
  সর্বশেষপ্রধান সংবাদদৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে একটি বসতবাড়িতে গ্যাস সিলেন্ডারের আগুনে আরো একজনের মৃত্যু হয়েছে।
এর আগে দগ্ধ ৫জনের মধ্যে মানব চৌধুরী ও বাচা চৌধুরী নামের দুজনের মৃত্যু হয়। সিলেন্ডার লাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধদের মধ্যে এবার নিহত মানব চৌধুরীর ১৪ বছর বয়সী মুন্নি আক্তার মারা যায়।
 গত সোমবার রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মুন্নি বাবা মায়ের সঙ্গে কাঁচপুর পুরান বাজার এলাকায় শেখ ফরিদের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
মৃত্যুর বিষয়টি  মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, মুন্নি গত সোমবার রাত ৯ টা ৪৫মিনিটে মারা যায়। তার শরীরের শতকরা ২৮ ভাগ পুড়ে গিয়েছিল।
জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ভোরে সিলেন্ডার গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে নিহত মুন্নিসহ তার পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়। পরবর্তীতে তাদের সকলকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর দুপুরে দগ্ধদের মধ্যে তার বাবা মানব চৌধুরী ও পরদিন ৮  সেপ্টেম্বর তার মা বাচা চৌধুরী মারা যান। বর্তমানে মুন্নির দুই বোন তিন্নি ও মৌরি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, গ্যাস লিকেজে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। এঘটনায় কেউ অভিযোগ দেয়নি। ঘটনার সঙ্গে কোন গাফলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ