শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:২৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     “ওহন তোরে মারলেও কোনো মামলা নাই”
“ওহন তোরে মারলেও কোনো মামলা নাই”
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

শহর প্রতিনিধি

“ওহন তোরে মারলেও কোনো মামলা নাই”বলে মারধর করতে থাকেন দোকান মালিক সানি ।মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে জুতা চুরির অভিযোগে এক যুবককে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ‘ট্রেন্ডই সু’ নামে একটি জুতার দোকানের সামনে মারধরের ঘটনা ঘটে। তবে মারধরের শিকার ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

দুপুর দুইটার দিকে ডিআইটি মার্কেটের দোকানটির সামনে মানুষজনের জটলা দেখা যায়। ভিড় ঠেলে গেলে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে একজন যুবককে বাঁধা অবস্থায় পাওয়া যায়। এবং তাকে মারধর করছিলেন দোকানটির মালিক ও কর্মচারীরা। এতে অংশ নেন পথচারীরাও। তাদের মধ্যে কয়েকজন সরকারি তোলারাম কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থীও ছিলেন।

লাঠি হাতে থাকা মো. সানি নামে এক যুবক নিজেকে দোকানটির মালিক পরিচয় দিয়ে বলেন, “আমার দোকানে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। ভেতর থেকে মনিটরে আমার কর্মচারী বাইরে রাখা জুতা একজনকে ব্যাগে ভরতে দেখে। পরে বাইরে এসে হাতেনাতে ওকে ধরে। তারপর আমরা একটু শাসন করে দেই।”

এদিকে, প্রায় ৩০ মিনিট ওই যুবককে বেঁধে রাখতে দেখতে পান এ প্রতিবেদক। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। যাবার সময় যুবকের সঙ্গে কথা বলারও চেষ্টা করেন এ প্রতিবেদক। তবে, তিনি কোনো কথার উত্তর না দিয়ে চলে যান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি