রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৫

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মাদক ও দেশীয় অস্ত্রসহ ২৪ জনকে আটক করেছে যৌথবাহিনী
মাদক ও দেশীয় অস্ত্রসহ ২৪ জনকে আটক করেছে যৌথবাহিনী
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ শহরের জিমখানা লেক পাড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ ২৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। আটকদের মধ্যে তিনজনকে গ্রেফতার দেখানোর পাশাপাশি পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের জিমখানা লেক ও আশেপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।গ্রেফতারকৃতরা হলেন- আলম চাঁন (৩৫), পারভীন (৩৫) ও আমরিনা ওরফে হাসি (৫০)

সূত্র জানায়, অভিযানে অভিযুক্তদের কাছ থেকে দেড় কেজি গাঁজা, ৬০ পিস ইয়াবা, ২৫০ মিলি বিদেশি মদ, তিনটি বড় ছোরা, দুইটি লোহার পাইপ ও একটি চাপাতি উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক সেবনের সময় পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর মধ্যে একজনকে ৭ দিন, একজনকে দুই সপ্তাহ, দুজনকে ১২ দিন ও একজনকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, নারায়ণগঞ্জে কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে মাদকসেবীরা আড্ডা দেয় ও মাদক বিক্রি করে। জায়গায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৪ জনকে আটক করেছি

তিনি আরো বলেন, আটকদের মধ্যে আলম চানের বিরুদ্ধে অসংখ্য মাদক মামলা রয়েছে। অভিযানে তার কাছ থেকে দুই কেজি গাঁজা, বিদেশি মদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি আমরা। তার নামে আরেকটি মাদক মামলা করা হবে। এ ছাড়া তার বিরুদ্ধে ওয়ারেন্টও রয়েছে। অন্যান্য আসামিদের থানায় নিয়ে যাচাই-বাছাই করা হবে। অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরো পাঁচজনকে শাস্তি দেওয়া হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ