শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:২৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে অন্তঃস্বত্তা নারীকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানীর অভিযোগ
সোনারগাঁয়ে অন্তঃস্বত্তা নারীকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানীর অভিযোগ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
সোনারগাঁ  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের বরাব এলাকায় মাহমুদা আক্তার নামের এক অন্তঃস্বত্তা নারীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
এসময় ওই নারীকে শ্লীলতাহানী করা হয় বলে অভিযোগ তোলা হয়।  আহত ওই নারী সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গতকাল রোববার সকালে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বিচার সালিসের দায়িত্ব নিলেও বিচার না পেয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব এলাকার বিএনপি কর্মী হানিফ মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার ছেলে মো. মিলন মিয়ার সাথে দীর্ঘদিন ধরে  জমি সংক্রান্ত দ্বদ্ধ চলছিল। গত বৃহস্পতিবার রাতে হানিফ মিয়ার মুদি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে মিলন মিয়ার ছেলে রিয়াদ ও ভাগিনা রাহাতকে দোষারোপ করে।
এ ঘটনায় সিসিটিভি পর্যাবেক্ষণ করে প্রমাণ না পাওয়ায় তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে হানিফ মিয়ার নেতৃত্বে ইমরান, স¤্রাটসহ ১০-১২জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মিলন মিয়ার চাচাতো বোন মাহমুদা আক্তারের বাড়িতে হামলা করে। এসময় বাড়িতে কোন পুরুষ না পেয়ে অন্তঃসত্ত¡া মাহমুদা আক্তারকে পিটিয়ে জখম করে। এক পর্যায়ে তার শরীরের জামা কাপড় ছিড়ে শ্লীলতাহানী করে। আহত মাহমুদা আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
 এ ঘটনায় স্থানীয়রা বিচার শালিসের দায়িত্ব নিয়ে ঘড়িমসি করায় গতকাল রোববার সকালে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
আহত নারীর স্বামী  ইমরান হাসান পাভেল জানান, তার স্ত্রী দু’মাসের অন্তঃসত্ত¡া। ভাইয়ের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে তার স্ত্রী ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। তার স্ত্রীর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তার স্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ হামলার তিনি বিচার দাবি করেন।
অভিযুক্ত বিএনপি কর্মী হানিফ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই নারীকে তারা মারধর করেনি। মোবাইলে লাইভ করছিল, তা কেটে দিতে গিয়ে জোর জবরধস্তি হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, অন্তঃস্বত্তা নারীকে মারধর করার ঘটনায় অভিযোগ গ্রহন  করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি