রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৬

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে মাইকে ঘোষনা দিয়ে গনপিটুনি দিয়ে ডাকাতকে হত্যা
আড়াইহাজারে মাইকে ঘোষনা দিয়ে গনপিটুনি দিয়ে ডাকাতকে হত্যা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
আড়াইহাজার  প্রতিনিধি
আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি করে ৩য় বাড়ীতে ডাকাতির করতে গিয়ে  গণপিটুনিতে নবী হোসেন মিয়া (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছেন।
 মঙ্গলবার রাত আড়াইটার  টার দিকে উপজেলার বিশনন্দী  ইউনিয়নের  দড়ি বিশনন্দী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নবী হোসেন উপজেলার উচিতপুরা আগুয়ানদী  এলাকার লইক্কা মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষশীরা জানায়, ২০/২২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকের বিশনন্দী গ্রামের পর্যাক্রমে লিয়াকত হোসেন, সেলিম মিয়া ও মজিবুর রহমানের বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের লোকজনতে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান আসবাবপত্র লুটে নেয়। তিন বাড়িতে ডাকাতি শেষে পার্শ্ববর্তী দড়ি বিশনন্দী এলাকার ইলিয়াছ মিয়ার বাড়িকেত হানা দেয়।
ওই বাড়ির দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে ইলিয়াছের স্ত্রী কুলসুম আক্তার বাঁধা দেয়।
 ডাকাতদল ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে আতঙ্ক সৃষ্টি করে। এর মধ্যে বিশনন্দী এলাকার তিন বাড়িতে ডাকাতির ঘটনা  আশপাশ এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা মাইকে ঘোষনা দিয়ে ডাকাত ডাকাত বলে জড়ো হতে থাকে। এই আওয়াজ ডাকাতদের কানে আলে তারা দ্রুত সেখান থেকে সটকে পড়ার চেষ্টা করে।
পরে শতশত এলাকাবাসী  ডাকাতদের ধাওয়া দিলে নবী হোসেন পা পিছলে পড়ে যায়। অন্য ডাকাতরা পালিয়ে গেলেও নবী হোসেনকে স্থানীয়রা আটক করতে সক্ষম হয়। এসময় স্থানীয়রা তাকে বেধরক পিটুনী দেয়। এতে নবী হোসেন ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এদিকে ডাকাততের হামলায় আহত ইলিয়াছের স্ত্রী কুলসুম আশঙ্কায়জনক অবস্থায় কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফ উদ্দিন  জানান, ঘটনাস্থল থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। নিহত নবী হোসেনের বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা নিয়ে তদন্ত চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ