মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪২

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে যৌতুকের বলি গৃহবধূ, হাসপাতালে লাশ রেখে পালালো স্বামী ও শ্বশুর বাড়ির স্বজনরা
সোনারগাঁয়ে যৌতুকের বলি গৃহবধূ, হাসপাতালে লাশ রেখে পালালো স্বামী ও শ্বশুর বাড়ির স্বজনরা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
সোনারগাঁ  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের সাত ভাইয়াপাড়া গ্রামে যৌতুক না পেয়ে স্মৃতি রানী বর্মণ (২৫) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
ঘটনার পর অভিযুক্ত স্বামী ও বাড়ির লোকজন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহবধুর লাশ রেখে পালিয় যায়।
নিহত স্মৃতি রানী কুমিল্লার আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর এলাকার যতীশ চন্দ্র বর্মণের মেয়ে।
এ ঘটনায় নিহতের ভাই শ্যামু চন্দ্র বর্মণ বাদি হয়ে শনিবার (৪ অক্টোবর) সকালে ৪ জনকে আসামী করে সোনারগাঁ থানায়  মামলা দায়ের করেন। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, ২০১৭ সালে সাতভাইয়া পাড়া গ্রামের বেনু চন্দ্র বর্মণের ছেলে সনজিৎ চন্দ্র বর্মণের সাথে কুমিল্লার সদর থানার  আদর্শ উত্তর দূর্গাপুর গ্রামের  যতীন্দ্র চন্দ্র বর্মণের মেয়ে স্মৃতির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে পায়েল রানী বর্মণ নামের ৭বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্মৃতি রানীর স্বামী সনজিৎ চন্দ্র বর্মণ, শ্বশুর বেনু চন্দ্র বর্মণ, শাশুড়ি জোসনা রানী বর্মণ, খালাতো বোন স্বরসতি চন্দ্র বর্মণ মিলে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো।
দাবিকৃত যৌতুকের টাকা থেকে তিন লাখ টাকা পরিশোধ করা হয়। বাকি দুই লাখ টাকার জন্য স্মৃতিকে নির্যাতন অব্যাহত রাখে তারা। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্মৃতি রানীর ভাই শ্যামুকে ফোনে যৌতুকের বাকি দুই লাখ টাকা দ্রুত পরিশোধের ন্য চাপ দেয় স্বামী সনজিৎ। দুই লাখ টাকা পরিশোধ নরা করলে স্মৃতিকে হত্যার হুমকি দেওয়া হয়। পরদিন শুক্রবার সকালে স্বামী সনজিৎ ফোনে পুনরায় ওই টাকা দাবি করে এবং না দিলে সংসার না করার হুমকি দেয়। তারপর দুপুরে তারা খবর পান স্মৃতি রানী সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে ছুটে গিয়ে স্মৃতির মরদেহ দেখতে পান। পরে তারা স্বামীর বাড়িতে গিয়ে ঘরে তালা ঝুলন্ত অবস্থায় পান।
মামলার বাদি নিহতের ভাই শ্যামু চন্দ্র বর্মণ জানান, তার বোনকে স্বামী ও শশুর বাড়ির লোকজন যৌতুক না পেয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। তার বোনের গলায় শাশ্বরোধের স্পষ্ট দাগ দেখতে পেয়েছেন। তার বোনের হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি আরো জানান, হাসপাতালে নেওয়ার আগেই স্মৃতির মৃত্যু হয়েছে বলে ডাক্তারা তাদের নিশ্চিত করেছেন। তবে শ্বশুরবাড়ির কেউই তখন হাসপাতালে উপস্থিত ছিলেন না। স্মৃতিকে হাসপাতালে রেখে তারা পালিয়ে যায়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, হত্যাকান্ডের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক