শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে ছুড়িকাঘাতে আহত যুবক ইমনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
আড়াইহাজারে ছুড়িকাঘাতে আহত যুবক ইমনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
আড়াইহাজার  প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিক্সা চোর ধরতে গিয়ে ছুড়িকাঘাতে গুরুতর আহত ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিরাজ মিয়ার ছেলে  ইমন মিয়া (২২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
 মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যু বরন করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন।
নিহত  ইমন মিয়া মারুয়াদী এলাকার সিরাজ মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, গত রবিবার রাতে আড়াইহাজারের ব্রাহ্মন্দী  ইউনিয়নের মারুয়াদী চৌরাস্তা এলাকায় স্থানীয় ইমরান  নামে এক ব্যক্তি অটোরিক্সা চুরি করে নিয়ে যাবার সময় ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক সিরাজ মিয়ার ছেলে  ইমন মিয়াসহ স্থানীয়রা তাকে হাতে নাতে  আটক করে।
এসময় ইমরানকে ছাড়িয়ে নিতে তার লোকজন আসলে তাদের উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এসময় গোলাম মোর্শেদ নামে এক ব্যক্তি  ইমনের পেটে ছুড়িকাঘাত করলে গুরুতর জখম হয় সে। প্রথমে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে  তার অবস্থার অবনতি দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
 এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গল  সকাল ৮ টারদিকে তিনি মৃত্যূ বরণ করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে উপজেলায় একের পর এক ডাকাতি ও খুনের ঘটনা ঘটায় আইন শৃংখলা চরম অবনতি ঘটেছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত