মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ড্রামের ভেতরে দুপা বিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৭জন রিমান্ডে
ড্রামের ভেতরে দুপা বিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৭জন রিমান্ডে
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ফতুল্লা প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত জায়গায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে দু পা বিচ্ছিন্ন অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। সেই সাথে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৭ অক্টোবর দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করেছে।

বুধবার ৮ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। মূলত আর্থিক ও পরকীয়া প্রেমের কারণেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে জানিয়েছেন তিনি।

এর আগে গত ৭ অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত জায়গায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে মো. নয়ন (৪৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মো. নয়ন (৪৯) নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি এলাকার মো. সালামের ছেলে।

পরে এ ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা (৪০), তার দুই মেয়ে সুমনা (২০), সানজিদা (১৮), পরকিয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল (৪৫), চয়ন (৩৮), মানিক (৩২) ও জুয়েল (৩০)।

পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, হত্যাকাণ্ডের পর লাশ গোপন করা জন্য হেক্সো ব্লেড দিয়ে পা বিচ্ছিন্ন করে তোষকে মুড়িয়ে প্লাস্টিক দিয়ে প্যাঁচিয়ে বস্তায় ভরে ফেলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা প্রত্যেকে হত্যাকান্ডের ঘটনার বিষয়ে জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে। আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত সুমাইয়া ও সানজিদাকে দুই দিনের এবং বাকিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক