শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:২১

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ডেঙ্গুকে মহামারী ঘোষণা করে প্রতিরোধেছাত্র ফেডারেশনের
ডেঙ্গুকে মহামারী ঘোষণা করে প্রতিরোধেছাত্র ফেডারেশনের
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিস্বাস্থ্য ও চিকিৎসা || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

ডেঙ্গুকে মহামারী ঘোষণা করে প্রতিরোধে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের ঘোষণা ছাত্র ফেডারেশনের

শনিবার বিকালে  এ ঘোষণা করেন ছাত্র ফেডারেশন।

২০২৫,বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে জেলার সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক সৌরভ সেন এক যৌথ বিবৃতিতে ডেঙ্গুকে জাতীয় মহামারী ঘোষণা করার দাবি জানিয়ে ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেন।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,
“ডেঙ্গু এখন মহামারী আকার ধারণ করেছে। প্রতিটি ঘরে ঘরে ডেঙ্গুর প্রকোপে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রশাসনের দায়িত্বে অবহেলা, গাফিলতি ও কার্যকর পদক্ষেপের অভাবের কারণেই পরিস্থিতি আজ ভয়াবহ রূপ নিয়েছে। সময়মতো মশকনিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম না হওয়ায় জনগণ আজ প্রাণঘাতী ডেঙ্গুর মুখোমুখি।”

ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন,“ডেঙ্গু মোকাবেলায় প্রশাসনের রয়েছে দায়িত্ব ও কর্তব্য, কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত প্রতিষ্ঠানগুলো যদি দায়িত্বজ্ঞানহীন থাকে, তাহলে সেই ব্যর্থতার দায়ও প্রশাসনকেই নিতে হবে। একইসাথে নাগরিকদেরও হতে হবে সচেতন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলতে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।”

ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জেলা জুড়ে একটি ধারাবাহিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে
জেলার বিভিন্ন স্কুল ও কলেজে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হবে,
ছাত্র ফেডারেশনের ভলান্টিয়ার টিম গঠন করা হবে যারা ডেঙ্গুর লার্ভা ধ্বংসের কাজ করবে,
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করবে,
এবং স্থানীয় প্রশাসন ও কমিউনিটির সাথে সমন্বয় করে ডেঙ্গু বিরোধী গণআন্দোলন গড়ে তুলবে।

ছাত্রনেতা সাইদুর রহমান বলেন,“ডেঙ্গু প্রতিরোধ কোনো একক দায়িত্ব নয়। এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। প্রশাসনের ব্যর্থতা ও গাফিলতির বিরুদ্ধে জনদাবি তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের অব্যবস্থাপনা আর না ঘটে। প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই পারে এই মহামারী প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে।”

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ