বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৩

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ডেংগু প্রতিরোধে জেলা শিক্ষা অফিসার কাছে ফেডারেশনের ৪ দফা দাবি
ডেংগু প্রতিরোধে জেলা শিক্ষা অফিসার কাছে ফেডারেশনের ৪ দফা দাবি
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি
ডেংগু প্রতিরোধে জেলা শিক্ষা অফিসার কাছে
ফেডারেশনের ৪ দফা দাবি জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেংগু প্রতিরোধ ও সচেতনতা ক্যাম্পেইন পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে জেলা শিক্ষা অফিসার বরাবর ৪ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা কমিটির সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল ৪২ নং আদর্শ সরকারি বালক-বালিকা বিদ্যালয়, ৪৩ নং আদর্শ সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ক্যাম্পেইন পরিচালনা করে।

গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশন এর যৌথ উদ্যোগে নাসিক কর্মীদের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশা নিধন ওষুধ প্রয়োগ করা হয়।

এছাড়াও আদর্শ স্কুল ও গভর্নমেন্ট গার্লস স্কুলে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়।
ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রতিটি বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার দল গঠন করা হয়, যারা নিজেদের স্কুল, এলাকা ও পরিবারে ডেংগু প্রতিরোধে সচেতনতা ছড়াবে এবং পরিচ্ছন্নতা বজায় রাখবে।
এসময় উপস্থিত ছিলেন —সহ-সভাপতি সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, দপ্তর সম্পাদক শেখ সাদী, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী, কার্যকরী সদস্য সিয়াম সরকার এবং ফতুল্লা অঞ্চলের সংগঠক সাইফ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান