শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজার ইমন হত্যা মামলার ২ আসামি পিবিআইর জালে
আড়াইহাজার ইমন হত্যা মামলার ২ আসামি পিবিআইর জালে
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

শহর  প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা চুরি নিয়ে সংঘর্ষের ঘটনায় ইমন নামে এক যুবকের নিহতের ঘটনায়
দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই।

বুধবার (২২ অক্টোবর) আসামিদের আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম খান।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদর থানার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মামলার এজাহারভুক্ত আসামি আল মাহাবুব (৩৭) ও তার বাবা দিল মোহাম্মদকে (৬৫)। তারা দুজনই নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মারুয়াদী এলাকার বাসিন্দা। 
প্রসঙ্গত , ঘটনাটি ঘটে গত ৫ অক্টোবর রাত ৮টার দিকে আড়াইহাজারের মারুয়াদী বাজার এলাকায়। স্থানীয়রা অটোরিকশা চুরির অভিযোগে এক যুবক এমরানকে আটক করে।

খবর পেয়ে বাদী সিরাজ মিয়া তার দুই ছেলে ইমন (২৪) ও ফয়সালকে নিয়ে ঘটনাস্থলে গেলে এমরানকে ছাড়িয়ে নিতে অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ইমন গুরুতর আহত হন এবং দুদিন পর ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামলাটি আড়াইহাজার থানায় দায়ের করা হলেও পরে তদন্তের দায়িত্ব পায় পিবিআই নারায়ণগঞ্জ। মামলায় ১০ জনকে আসামি করা হয়।

পিবিআই’র উপ-পুলিশ পরিদর্শক রিয়াজ উদ্দিন রনি জানান, গোপন তথ্য ও প্রযুক্তি বিশ্লেষণের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম খান জানান, দুই আসামিকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি