বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫২

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে বৃদ্ধ চাচাকে প্রান নাশের হুমকি দিল ভাতিজা
বন্দরে বৃদ্ধ চাচাকে প্রান নাশের হুমকি দিল ভাতিজা
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

বন্দর প্রতিনিধি: বন্দরে একটি ভবনের রুম নিয়ে বিরোধের  জের ধরে বৃদ্ধ চাচাকে প্রান নাশের হুমকি ঘটনায় পাষান্ড  ভাতিজাদের বিরুদ্ধে  থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ঘটনায় ভূক্তভোগী চাচা আলাউদ্দিন দেওয়ান  বাদী হয়ে হুমকির ঘটনার ওই দিন দুপুরে  পাষান্ড ভাতিজা কলিমুল্লাহ ও মোহাম্মদ উল্লাহকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায়  বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া এলাকায় এ হুমকির ঘটনাটি ঘটে।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার মদনগঞ্জ   ১০২নং এম এন ঘোষাল রোড এলাকার মৃত হাজী আব্দুল আলী দেওয়ানের ছেলে আলাউদ্দিন দেওয়ানের পৈতৃক দুই তলা বিশিষ্ট একটি ভবন রয়েছে। অভিযোগের বাদী পিতা  মারা যাওয়ার পর  ১০জন ওয়ারিশগণ পারষ্পরিক বন্টন করে উক্ত বাড়িতে ৬ ভাই ২টি করে রুম প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে।
উক্ত বিল্ডিং এর নিচ তলার একটি রুম অভিযোগের বাদী দীর্ঘ দিন ধরে স্টোর রুম হিসেবে ব্যবহার করে আসছিল। এর ধারাবাহিকতা  অভিযোগের বাদী ছেলেদের সংসার হবার কারণে স্টোর রুমটি পরিষ্কার করে বাদী ছেলে জন্য  বসবাসের জন্য  প্রস্তুত করে।  ওই সময় একই এলাকার মৃত শাহাদাত হোসেনের ২ ছেলে অভিযোগের বাদী ভাতিজা কলিমুল্লাহ ও মোহাম্মদ উল্ল্যাহ উক্ত রুমে জোরপূর্বক একটি কাঠের খাট ঢুকিয়ে কক্ষটি বাইরে থেকে তালা মেরে দেয়। এ ঘটনায় অভিযোগের বাদী  কি কারনে তালা মেরে রেখেছে তা উল্লেখিত দুই ভাইয়ের কাছে জানতে চাইলে ওই সময় উল্লেখিতরা নিরিহ চাচাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারমুখী আচরণ করে জনসম্মুখে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যাপারে ভূক্তভোগী চাচা গণমাধ্যমকে আরো জানান, সন্ত্রাসী কলিমুল্লাহ ও মোহাম্মদ উল্লাহ অনৈতিক কর্মকান্ডে আমিসহ  আমাদের ওয়ারিশগন চরম ভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে। উল্লেখিত দুই ভাই আমাকে ও আমার পরিবারকে সম্মানহানী করার জন্য গভীর   ষড়যন্ত্রে মেতে উঠেছে। পাষান্ড ভাতিজাদের অমানবিক অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর থানার ওসি লিয়াকত আলী জরুরি হস্তক্ষেপ কামনা করছেন নিরিহ চাচা আলাউদ্দিন দেওয়ান ও তার পরিবার।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান