মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪৪

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে জামায়াতের উঠান বৈঠকে হামলা, আহত ৮, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
আড়াইহাজারে জামায়াতের উঠান বৈঠকে হামলা, আহত ৮, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর এলাকায় জামায়াতে ইসলামীর একটি উঠান বৈঠকে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামায়াতের অন্তত ৮ জন কর্মী আহত হয়েছেন। এই সময় ভাংচুর করা হয়েছে ৩০টি চেয়ার। এর প্রতিবাদ শনিবার বিকালে খাগকান্দা এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে জামায়াতে ইসলামীর খাগকান্দা ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাখার উদ্যোগে মোহনপুর পূর্ব ও পশ্চিমপাড়ার মাঝামাঝি রাস্তায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অভিযোগ অনুযায়ী, খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের নির্দেশে উক্ত ইউনিয়ন যুবদলের যুগ্ন সম্পাদক আব্দুর কাদের জিলানী, বিএনপি নেতা জালাল উদ্দিনসহ আরও ১০/১৫ জন লোক সেখানে হামলা চালায়।
হামলাকারীরা বৈঠকের চেয়ার ভাঙচুর করে এবং অংশগ্রহণকারীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন ও কর্মী জামাল হোসেনসহ ৮ জন আহত হন।
জামায়াতের আড়াইহাজার দক্ষিণ শাখার আমীর মাওলানা হাদিউল ইসলাম জানান, বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়েছে। এমনকি পরবর্তীতে আমাদের কয়েকজন কর্মীর বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং শাহাবুদ্দিনের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে।
জামায়াত নেতা মোতাহার অভিযোগ করেন অনুষ্ঠান শুরু হওয়ার আগে খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মুঠাফোনে আমাদের অনুষ্ঠান করতে নিষেধ করেন। অভিযোগ অস্বীকার করে বেলায়েত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই।
ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক জিলানী বলেন, জামায়াতের সাথে আমাদের কোন সমস্যা হয়নি। আমাদের মারামারি হয়েছে আওয়ামীলীগের সাথে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক