বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫০

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     গার্মেন্টস কর্তৃপক্ষের অবহেলায় বন্দরে নারী শ্রমিক মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ
গার্মেন্টস কর্তৃপক্ষের অবহেলায় বন্দরে নারী শ্রমিক মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ
  সর্বশেষ • প্রধান সংবাদ • অর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

 বন্দর   প্রতিনিধি :

নারায়ণগঞ্জ বন্দরে এক গার্মেন্টস কর্তৃপক্ষের অবহেলায় অসুস্থ নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায়  ঢাকা-চট্রগ্রাম  মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

 সোমবার সকালে  মদনপুর ইস্ট টাউন এলাকায় অবস্থিত লারিজ ফ্যাশন লিমিটেডের সামনে মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।

দীর্ঘ ৪ ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় মদনপুরে দুই পাশের ঢাকা-চট্রগ্রাম  মহাসড়ক ২০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় । এতে ভোগান্তিতে পড়ছে দুরপাল্লার যাত্রীরা।

গত রোববার সন্ধ্যায় রিনা(২৫) নামে নারী  শ্রমিক সুইং শাখায়  কর্মরত অবস্থায় মারা যায়।  কর্তৃপক্ষের অবহেলায় বিনা চিকিৎসায়  আন্তস্বত্ত্বা রিনা মৃত্যুর  অভিযোগ তুলে শ্রমিকরা কাজে যোগদান না করে মহাসড়ক অবরোধ করে রাখে।  ইন্ড্রাস্টিয়াল পুলিশ ও সেনাবাহিনী  যৌথভাবে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিক্ষুদ্ধ শ্রমিকদের অভিযোগ, সুইং শাখার রিনা আক্তার অসুস্থ হয়ে  ছুটি  চেয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ ছুটি না দিয়ে কাজ করতে চাপ সৃষ্টি করে বকাঝকা করে। এসময় হঠাৎ অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায় রিনা।
পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে তার।
এছাড়াও  লারিজ ফ্যাশনে ভালো মানের কোনো  ঔষধ নেই। সিনিয়র পদের ব্যক্তিরা শ্রমিকদের সাথে অশোভন আচরন করে।  এমনকি সিকিউরিটি গার্ড কোম্পানির ভেতরে ঢুকতে গালমন্দ করে। ।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মালিক শ্রমিকদের নিয়ে একটি সমঝোতা হয়েছে। মালিক পক্ষ শ্রমিকদের সকল দাবী মেনে নিয়েছে। নারী শ্রমিক রিনা মৃত্যুর ঘটনাটি তিন সদস্য বিশিষ্ট কিমি গঠন করা হয়েছে। তদন্তের পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান