রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:২২

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সাংবাদিকদের ওপর হামলায় ছাত্র ফেডারেশনের নিন্দা: ‘সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না’
সাংবাদিকদের ওপর হামলায় ছাত্র ফেডারেশনের নিন্দা: ‘সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না’
  সর্বশেষপ্রধান সংবাদসংগঠন || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

শহর প্রতিনিধি

রায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর তথাকথিত এক বিএনপি নেতার নেতৃত্বে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা। সংগঠনটি অবিলম্বে হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বুধবার বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক সৌরভ সেন বলেন, “জনগণের তথ্য জানার অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি কেবল স্বাধীন সাংবাদিকতার ওপর নয়, গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক নিরাপত্তার ওপরও সরাসরি আঘাত।” বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, “সাংবাদিকরা যখন একটি জমি দখলের অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়েছিলেন, তখন তাদের ওপর সংগঠিত হামলা কেবল ন্যায়বিচারের পথে প্রতিবন্ধকতা নয়, সমাজে সন্ত্রাস ও নৈরাজ্যের গভীর শেকড়েরও প্রকাশ ঘটায়। আমরা এই জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং হামলার সঙ্গে জড়িত সকলকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।” ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ আহত সাংবাদিকদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ