রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩৮

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়া জয়কৃষ্ণর মরদেহ উদ্ধার 
শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়া জয়কৃষ্ণর মরদেহ উদ্ধার 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

শহর প্রতিনিধি  

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়া জয়কৃষ্ণ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (৮ নভেম্বর) বেলা সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত জয়কৃষ্ণ নরসিংদী জেলার বিশ্বজিৎ সাহার ছেলে। তিনি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় ডাইলপট্টির একটি দোকানে চাকরি করতেন এবং বন্দরের আমীন হাউজিং এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান জানান, শুক্রবার (৭ নভেম্বর) রাতে ট্রলার থেকে নামতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে যান জয়কৃষ্ণ। স্থানীয়রা সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু করলেও তাকে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এরপর গভীর রাত পর্যন্তও তাকে খুঁজে পাওয়া যায়নি। শনিবার (৮ নভেম্বর) বেলা সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, শুক্রবার রাতে জয়কৃষ্ণ নদীতে পড়ে নিখোঁজ হন। রাতে উদ্ধার অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে অভিযান আবার শুরু হয়। এরপর বেলা সোয়া ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ