শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫২

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     র‍্যাবের পোশাক পড়ে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
র‍্যাবের পোশাক পড়ে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
শহর  প্রতিনিধি
নারায়ণগঞ্জে র‍্যাবের পোশাক পড়া দুর্বৃত্তদের বিরুদ্ধে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মোবাইল টেলিকম ব্যাংকিং ব্যবসায়ী মো. সজীব হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে সজীব হোসেন উল্লেখ করেছেন, গত ৭ নভেম্বর দুপুর ১২টার দিকে ব্যবসার নগদ ২৫ লাখ টাকা কালো রঙের অফিস ব্যাগে নিয়ে গুলিস্তান থেকে স্বদেশ পরিবহনে করে মদনপুরে যাচ্ছিলেন। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডে সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি সাদা হাইএস মাইক্রোবাস তার বাসটির গতিরোধ করে।
এরপর মাইক্রোবাস থেকে নামা চারজনের মধ্যে দুইজনের গায়ে র‍্যাবের কটি ও বাকি দুইজনের গায়ে সিভিল পোশাক ছিল। তারা অস্ত্রের মুখে সজীবকে হাতকড়া পরিয়ে বাস থেকে নামিয়ে নিজেদের মাইক্রোবাসে তুলে নেয়। পরে তার চোখে গামছা বেঁধে মারধর করে এবং সঙ্গে থাকা টাকাগুলো ছিনিয়ে নেয় বলে অভিযোগে বলা হয়েছে।
সজীব আরও জানান, দুর্বৃত্তরা মারধরের পর দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক ক্যানালপাড় এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায় এবং হত্যার হুমকি দেয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
র‍্যাব-১১-এর একটি সূত্র জানায়, অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধান শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম