শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:২৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ  
সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ  
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফজলে রাব্বি নামের এক যুবককে কুপিয়ে নগদ ৫৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।  রোববার দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই যুবককে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার গতকাল সোমবার সন্ধ্যায় আহত ফজলে রাব্বি বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামের আব্দুস সালামের ছেলে ফজলে রাব্বি বিন্নিপাড়া এলাকার আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডে চাকুরী করেন। রোববার দুপুরে সাইকেল  যোগে কর্মস্থালে যাওয়ার পথে ঋষিপাড়া ব্রীজের ওপর কিশোর গ্যাংয়ের সদস্য দমদমা এলাকার নজরুল ইসলামের ছেলে সাব্বির হোসেন, রাজিব মিয়ার ছেলে হাসানসহ ৪-৫জনের একটি দল  বাস্তায় চলাচলরত বিভিন্ন অটো ও সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা নিয়ে যাচ্ছিল। দীর্ঘক্ষন রাস্তায় গাড়ী আটকে থাকার কারণে জ্যাম তৈরি হয়। এক পর্যায়ে ফজলে রাব্বি এগিয়ে গিয়ে তাদের গাড়ীগুলো ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয় তাদের হাতে থাকা লোহার রড ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাথাড়ীভাবে পিটিয়ে জখম করে। এসময় তার সাথে থাকা কোম্পানীর ৫৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।  এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল সোমবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী ফজলে রাব্বি বলেন, বিন্নিপাড়া এলাকায় বিভিন্ন সময়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা নিরীহ মানুষের নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। পুলিশ প্রশাসনও তাদের কাছে অসহায়।

অভিযুক্ত রাব্বির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ