রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩১

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আওয়ামীলীগের সন্ত্রাস-নৈরাজ্য ও গণহত্যার বিচারে গণসংহতি আন্দোলনের মশাল মিছিল
আওয়ামীলীগের সন্ত্রাস-নৈরাজ্য ও গণহত্যার বিচারে গণসংহতি আন্দোলনের মশাল মিছিল
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

শহর প্রতিনিধি

আওয়ামীলীগের  নৈরাজ্য, দুর্বৃত্তায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গণসংহতি আন্দোলনের মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

রবিবার সন্ধ্যা ৭ টায় মশাল মিছিলটি শহরের বি.বি. রোড হয়ে ২নং গেট প্রদক্ষিণ করে চাষাড়া বিজয় স্তম্ভের সামনে সমাপ্ত হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী জননেতা তরিকুল সুজন।

বক্তব্যে  তরিকুল সুজন বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে। হত্যা করেছে,  হাজার হাজার মানুষের অঙ্গহানি হয়েছে,

“আইন-শৃঙ্খলার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্মকর্তারা অভ্যুত্থানের আগেও যেমন চরমভাবে ব্যর্থ হয়েছিলেন, এখনও তারা একই রকম ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছেন। এই পতিত ফ্যাসিস্টরা নানা কূটকৌশলে দেশে নৈরাজ্য স্থাপনের মরিয়া চেষ্টা চালাচ্ছে। আমাদের স্পষ্ট কথা—যতদিন পর্যন্ত এই দেশে শেখ হাসিনা, শামীম ওসমানসহ আওয়ামীলীগের সকল গণহত্যার হোতাদের সুবিচার নিশ্চিত না করা যাবে, ততদিন পর্যন্ত এই ফ্যাসিস্টরা ফিরে আসার অপচেষ্টা করতেই থাকবে। আমরা আরও দেখছি, অনেকেই আওয়ামীলীগের শূন্যস্থান পূরণ করার লক্ষ্যে চাঁদাবাজি ও নতুন করে সন্ত্রাস শুরু করেছে। তাদের প্রতি আমাদের কঠোর হুঁশিয়ারি: মনে রাখবেন, আপনাদের পরিণতি আওয়ামীলীগের চেয়েও ভয়াবহ হবে! আমরা শহীদদের নামে শপথ করে বলছি, গণসংহতি আন্দোলন যেমন অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছে, তেমনি যদি নতুন করে কেউ ফ্যাসিস্ট হওয়ার দুঃসাহস দেখায়, তবে গণসংহতি আন্দোলন কঠোরভাবে তাদের প্রতিহত করবে।”

এই সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন এবং নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর সমন্বয়কারী বিপ্লব খান, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, গার্মেন্ট শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আবদুল আল মামুন, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহ্বায়ক জিয়াউর রহমান জয়, যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা,  সোনারগাঁও কমিটির সদস্য সচিব মোবাশ্বির হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান,  সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা, সাধারণ সম্পাদক সৌরভ সেন, সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, অর্থ সম্পাদক নিসা ফেরদৌসসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ