বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫০

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে সাফিদ ৫ দিন ধরে নিখোঁজ
বন্দরে সাফিদ ৫ দিন ধরে নিখোঁজ
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

বন্দর প্রতিনিধি

বন্দরে বাসা থেকে বের হওয়া পাঞ্জাবি দোকানের কর্মচারী সাফিদ (২২) গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ যুবক বন্দর থানার ২১নং ওয়ার্ডের সালেহনগর এলাকার মোক্তার হোসেন মিয়ার ছেলে।

খোঁজাখুঁজি করেও নিখোঁজ সাফিদের কোনো হদিস না পেয়ে সোমবার (১৭ নভেম্বর) দুপুরে তার মা খোরশেদা বেগম বন্দর থানায় নিখোঁজের জিডি দায়ের করেন। সাফিদ গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হন।

নিখোঁজ জিডির বাদিনী খোরশেদা বেগম গণমাধ্যমকে জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে শহরের একটি পাঞ্জাবি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর আমিন আবাসিক এলাকার নয়ন ও সাজু নামে তার দুই বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সাফিদ নিখোঁজ রয়েছেন। তার ব্যবহারকৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে।

বন্দর থানায় নিখোঁজ জিডি দায়ের করার পর পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে এবং সাফিদের সন্ধানের চেষ্টা চালাচ্ছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান