বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫২

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর শুকরানা মিছিল
খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর শুকরানা মিছিল
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

শহর প্রতিনিধি

দেশের আলোচিত মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আদালতের ঘোষিত রায়কে স্বাগত জানিয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর শুকরানা মিছিল করেছে।

আজ দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, আদালতের এ রায় দেশের জনগণের দীর্ঘদিনের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন। তারা আরও বলেন, বিচার বিভাগের এই সাহসী রায় দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার নতুন দ্বার উন্মোচন করবে।

শান্তিপূর্ণভাবে শুকরানা মিছিল সম্পন্ন করতে সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছিল। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার নির্দেশও প্রদান করা হয়।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সা’দ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ নাজমুল হুদা রনি, প্রচার সম্পাদক আশরাফ বিন মুজিব, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল কুদ্দুসসহ বিভিন্ন থানা ও ক্যাম্পাস শাখার নেতৃবৃন্দ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান