বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৩

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ
বন্দরে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

বন্দর  প্রতিনিধি :

নারায়ণগঞ্জ বন্দরে জুলেখা বেগম ওরফে  হেনা আক্তার (৩১) নামে এক গৃহবধূকে হত্যার  পর স্বামী সজিব মাহমুদ (৩৩) ও তার পরিবারের বিরুদ্ধে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।  গত রোববার রাতে পিচকামতাল এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

 এ ঘটনায়  নিহতের মা আয়েশা খাতুন (৪৫) বাদী হয়ে স্বামী সহ ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। লাশের  সুরতহাল প্রতিবেদন পুলিশ আসামিদের পক্ষপাতের অভিযোগ তুলেছেন  নিহতের পরিবার ও এলাকাবাসী।

নিহতের মা আয়েশা খাতুন জানান, একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে মো. সজিব মাহমুদের সঙ্গে  বিগত ১৪ বছর পূর্বে আমার মেয়ে জুলেখা বেগম হেনা আক্তারের  পারিবারিক ভাবে বিবাহ হয়। দাম্পত্য জীবনে  আবু বক্কর (৭) ও সানজিদা (১২) দুই সন্তান রয়েছে। জামাতা আয়েশা (২৮) নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। তার  পর থেকে আমার মেয়ের সংসারে চলে অশান্তি ও পারিবারিক  কলহ। এর ধারাবাহিকতায় গত রোববার রাতে যে কোনো সময় আমার মেয়েকে মারধরের পর  হত্যা করে।  পরে ঘরের আড়াঁর সঙ্গে  লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরদিন সোমবার সকালে এক  পা মাঠিতে ঠেকানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখে আশপাশের লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে  চলে গেছে।   তবে পুলিশ আসামিদের পক্ষপাত করছেন তিনি অভিযোগ করেন।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী জানান,  আত্নহত্যার প্ররোচনায় মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান