শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:০৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     তোলারাম কলেজে আসছে লালন ব্যান্ড
তোলারাম কলেজে আসছে লালন ব্যান্ড

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজে আগামী ৬ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে নবীন বরণ অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড লালন সরাসরি মঞ্চে গান পরিবেশন করবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি লালনের বিশেষ মিউজিক পারফরম্যান্স শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে। ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে অনুষ্ঠানটি ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ-উত্তেজনা তৈরি হয়েছে।

অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় প্রস্তুতির কাজ চলছে। শিক্ষার্থীরা জানাচ্ছেন, নতুনদের জন্য এমন আয়োজনে প্রিয় ব্যান্ডকে সরাসরি দেখা ও শোনার সুযোগ তাদের উৎসবকে আরও রঙিন করে তুলবে।

নবীন বরণ উপলক্ষে মঞ্চ ও সাউন্ড ব্যবস্থাসহ পুরো অনুষ্ঠানটি স্মরণীয় করে তুলতে নানা আয়োজন করা হয়েছে। আগামী ৬ তারিখ বিশাল পরিবেশনার মধ্য দিয়ে তোলারাম কলেজে জমে উঠবে সুরের উৎসব ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ