মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:০৬

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রেলওয়ে ভূমির অবৈধ স্থাপনা উচ্ছেদসহ দুই দফা দাবিতে বন্দর উন্নয়ন ফোরামের স্মারকলিপি 
রেলওয়ে ভূমির অবৈধ স্থাপনা উচ্ছেদসহ দুই দফা দাবিতে বন্দর উন্নয়ন ফোরামের স্মারকলিপি 
  সর্বশেষপ্রধান সংবাদসংগঠন || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
বন্দর  প্রতিনিধি
শহরের সিরাজউদ্দৌলার সড়কের পাশের রেলওয়ের ভূমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদের এবং নির্মানাধীন কদম রসূল সেতুর কাজের দ্রুত দৃশ্যমান অগ্রগতির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন বন্দর উন্নয়ন ফোরাম। গতকাল বুধবার উন্নয়ন ফোরামের আহবায়ক হাফেজ মোঃ কবির হোসেন ও সদস্য সচিব আব্দুল লতিফ রানার নেতৃত্বে একটি দল এই স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে নারায়ণগঞ্জ শহর ও বন্দরের জনগণের দাবির উপর গুরুত্ব দিয়ে শীতলক্ষা নদীর উপর দিয়ে কদম রসূল সেতু নির্মাণের উদ্যোগের জন্য প্রতিষ্ঠানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
স্মারকলিপিতে বলা হয় এরই মধ্যে কদম রসুল সেতুর নির্মাণ কাজ ত্বরান্বিত করার জন্য নদীর পূর্ব পাড়ের বন্দর এলাকার সেতুর সড়কের জন্য আবাসিক ভবনসহ এখানকার সকল স্থাপনা উচ্ছেদ করে উন্মুক্ত করা হয়েছে। কিন্তু পশ্চিম পারে সেতুর অ্যাপরোচ সড়কের জন্য বরাদ্দকৃত রেলওয়ের ভূমি অবৈধ দখল হতে উদ্ধারে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর আগেও রেলওয়ের এই জায়গাটি অবৈধ দখলমুক্ত করার জন্য স্থানীয় প্রশাসন একাধিকবার চেষ্টা চালিয়েও কিছু ভুঁইফোড় সংগঠন ও তাদের সিন্ডিকেটের বাধার মুখে তা পারেনি। এমনকি এখানে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে তাদের দখলকে আরো পাকাপোক্ত করার ব্যবস্থা করার বিনিময়ে এই চক্রটি এখান থেকে লাখ লাখ টাকা মাসোহারা নেয় বলে অভিযোগ আছে। তাদের চক্রান্তের অংশ হিসেবেই রাতের আঁধারে খুব দ্রুত এখানে থাকা মন্দিরটি দ্বিতল করা হয়েছে। যা দৃশ্যমান সত্য এবং একটু দৃষ্টি নিক্ষেপেই বুঝা যাবে। শহরের এই অংশটিতে শহরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ হাই স্কুলের অবস্থান। এর পাশেই নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশন, কেন্দ্রীয় বাস টার্মিনাল, কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল, নারায়ণগঞ্জ এর সর্ববৃহৎ দ্বিগু বাবুর বাজার এবং বাংলাদেশের অন্যতম পাইকারি পণ্যের এলাকা টানবাজারের অবস্থান। তাই এখানকার যানজট নিরসনে এই জায়গা উদ্ধার করা নারায়ণগঞ্জবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে শহর ও বন্দরের জনগণের দাবির পরিপ্রেক্ষিতে কদম রসুল সেতুর জন্য বরাদ্দ রেলওয়ের ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং কদম রসুল সেতুর নির্মাণ কাজ দ্রুত দৃশ্যমান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন  আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ নুর উদ্দিন আহমেদ,  নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, বন্দর উন্নয়ন ফোরামের যুগ্ন আহবায়ক মোহসিন দেওয়ান, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মোঃ ইলিয়াস আহমেদ, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি সাব্বির আহমেদ, বন্দর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, খেলাফত মজলিস নেতা সানাউল্লাহ মিয়া, মাওলানা আবু হানিফ, সাইদুজ্জামান, সমাজকর্মী শহীদ উদ্দিন কামাল প্রমুখ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক