মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     শিল্প-সাহিত্যে সমৃদ্ধ জেলা নারায়ণগঞ্জ  -ড. রুমন রেজা
শিল্প-সাহিত্যে সমৃদ্ধ জেলা নারায়ণগঞ্জ  -ড. রুমন রেজা
  সর্বশেষপ্রধান সংবাদসাহিত্য ও সংস্কৃতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
শহর প্রতিনিধি
দেশ খ্যাতিমান ছড়া সাহিত্যিক ও নাট্যকার সাব্বির আহমেদ সেন্টু’র জন্মদিন উপলক্ষে প্রকাশিত ধ্রুব’র নভেম্বর ২০২৫ সংখ্যার মোড়ক উম্মোচন ও লেখক সমাবেশ ২১নভেম্বর শুক্রবার সন্ধায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দৈনিক দেশের আলো পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি। শুরুতেই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধণ ঘোষণা দেন ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গনাইজেশনের চেয়ারম্যান এ্যাড. শাহানাজ জামান। সাহিত্যের ছোট কাগজ ধ্রুব’র নির্বাহী সম্পাদক রোটারিয়ান দিদার খন্দকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা। কবি ও সংগঠক ইকবাল হোসেন রোমেছের সঞ্চালনায় লেখক সমাবেশে প্রধান আলোচব হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন দেশবরেণ্য কথা সাহিত্যিক ও গবেষক শাওন আসগর। বিশেষ আলোচক ছিলেন বাংলা একাডেমির জীবন সদস্য মুহাম্মদ জালালউদ্দিন নলুয়া ও বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক রবিউল মাশরাফী। বিশেষ অতিথি ছিলেন অভিনেতা ও সমাজ সেবক মোহাম্মদ আল মামুন, সুরকার,গীতিকার এস এ শামীম.শিক্ষাবিদ ও কলামিষ্ট ফরিদ আহমেদ রবি,কবি ও সম্পাদক আলম হোসেন,কবি ও গবেষক ডাঃ বশির আহাম্মদ তুষার,ছড়াকার ও শিক্ষক নজরুল ইসলাম শান্তু,কবি,সংগঠক শাহানা মান্নান বুলবুল ও রূপগঞ্জ-১ আসনের এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কবি ও সংগঠক নিরব রায়হান। স্বাগত বক্তব্যরাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। আয়োজনে শ্রেষ্ঠ লেখক সম্মাননা গ্রহণ করেন ছড়াকার ও চিত্রশিল্পী গোলাম নবী পান্না,ছড়াকার ও গবেষক চঞ্চল মেহমুদ কাশেম এবং ছড়াকার ও পূঁথিসম্রাট জালাল খান ইউসুফী। সমাবেশে অন্যান্যের মধ্যে অংশ নেন অস্ট্রোলিয়া প্রবাসী ড. রেজাউল হক হেলাল,কবি ও চলচ্চিত্র পরিচালক এস এম শাহাবুদ্দিন,দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডি এম মাইনুদ্দিন,দৈনিক দেশবাংলা পত্রিকার সহ-সম্পাদক রায়হান আহমেদ, বাংলা একাডেমির জীবন সদস্য লুৎফা জালাল,গল্পকার মমতাজ মেহমুদ,মোখলেছুর রহমান তোতা,কবি কাজী আনিসুল হক,সফিকুল ইসলাম আরজু,আবুল কালাম আজাদ,জহিরুল ইসলাম মিন্টু,সিনিয়র আইনজীবি ও কবি মনি গাঙ্গুলী,জহিরুল ইসলাম বিদ্যুত, শামীম মিয়া,জনি সিদ্দিকী,মিঠুন খান,কবি জান্নাতুল ফেরদৌস, ওমর ফারুক আল মামুন,এম আর সেলিম, শুক্কুর মাাহমুদ জুয়েল, এস এ বিপ্লব,সাদিয়া তাসলিম আদ্রি,সাজ্জাদ আহমেদ,হিরো,সংগীতা দাস,ঈশিতা দাস,মমিনুল ইসলাম,রমিজ ইসলাম,রুবেল হোসেন,ইয়াসিন আরাফাত,এম ডি সোহেল,আমিন আলী,শামীম আহম্মেদ সাগর,আব্দুস সালাম,তুহিন প্রধান,তুষার প্রধান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ড.রুমন রেজা বলেন,শিল্প-সাহিত্যে সমৃদ্ধ জেলা নারায়ণগঞ্জ। যুগ যুগ ধরে এই জেলা থেকে ভাল মাপের লেখক সৃষ্টির প্রথা অব্যাহত রয়েছে। জাতি-সমাজকে সমুন্নত রাখতে শিল্প-সহিত্য চর্চার গুরুত্ব অপরিসীম। আমার জানা মতে, ধ্রুব সাহিত্য পরিষদ,নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন সব সময় ভাল কাজগুলোকে প্রাধান্য দিয়ে থাকে। জেলার লেখক সৃষ্টিতে এসব সংগঠনের ভূমিকা বেশি থাকে। তিনি আরো বলেন,এখানে যারা অতিথি হয়ে এসেছেন ছোট থেকেই তাদেরকে দেখে দেখে আমরা শিখেছি। আজকে তাদের মাঝে অতিথি শব্দটির সঙ্গে প্রধান শব্দটি আমার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এটি আমার প্রাপ্য না এখানে যারা এসেছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে এটি যায়। তবুও আমি ধন্য আমাকে মূল্যায়ন করার জন্য। সাব্বির আহমেদ সেন্টুকে নিবেদিত বইযের মোড়ক উম্মোাচন অনুষ্ঠানটি সত্যিই ভাল লেগেছে। সেন্টু এগিয়ে যাক স্বমহিমায় আমরা তার পাশে আছি এবং সব সময় থাকবো।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক