মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৫৩

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     চারারগোপ সড়কে মাসুদুজ্জামানের প্রচারণায় ভোগান্তি বিজয়স্তম্ভ থেকে সরানো হলো ডিজিটাল স্ক্রিন
চারারগোপ সড়কে মাসুদুজ্জামানের প্রচারণায় ভোগান্তি বিজয়স্তম্ভ থেকে সরানো হলো ডিজিটাল স্ক্রিন
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিদৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

শহর প্রতিনিধি :  নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ তার নির্বাচনী প্রচারণা ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা তুলে ধরতে শহর ও বন্দরের বিভিন্ন স্থানে ডিজিটাল স্ক্রিন স্থাপন করেছিলেন। চাষাঢ়া বিজয়স্তম্ভ ও কালীরবাজার চারারগোপ এলাকায় স্ক্রিন বসানোর বিষয়টি সংবাদে আসার পর রোববার চাষাঢ়ার স্ক্রিনটি খুলে ফেলা হয়েছে। তবে চারারগোপ এলাকার স্ক্রিনটি এখনও সাধারণ পথচারী ও যানবাহনের যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

চারারগোপ মোড়টি নগরীর অন্যতম ব্যস্ত রুট। নবাব সলিমুল্লাহ ও সিরাজদৌলা সড়কের সংযোগস্থল হওয়ায় এখানে সবসময়ই যানবাহনের চাপ থাকে। তার ওপর রেলওয়ে সড়কের মোড়ে স্থাপিত এই ডিজিটাল স্ক্রিনের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাসগুলো মোড় নিতে বেশ বেগ পেতে হচ্ছে। ফলে যানজট আরও তীব্র হয়ে যাত্রীদের দুর্ভোগ কয়েকগুণ বেড়েছে।

এলাকা ঘুরে দেখা গেছে, নারায়ণগঞ্জ হাইস্কুল ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত, তিন সড়কের সংযোগ এবং চাররাস্তার মাথায় থাকা মাজারের কারণে স্বাভাবিকভাবেই এখানে যানজট লেগে থাকে। এর মধ্যে স্ক্রিন লাগানোর ফলে রিকশা থেকে বড় বাস—সব যানবাহনের গতি আরও কমে যাচ্ছে। অনেক রিকশাচালক স্ক্রিনের দিকে তাকিয়ে ধীরগতিতে চলায় যানচাপ আরও জমছে।

এদিকে সমালোচনার মুখে চাষাঢ়ার বিজয়স্তম্ভে বসানো ডিজিটাল স্ক্রিনটি সরিয়ে নেওয়া হয়েছে।

শহরের আরও কয়েকটি স্থান—বন্দর সেন্ট্রাল খেয়াঘাট, শীতলক্ষ্যার পূর্ব পাড়া ও নবীগঞ্জ খেয়াঘাটেও অনুরূপ ডিজিটাল স্ক্রিন স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক