বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৪

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে চোর আখ্যা দিয়ে যুবক পারভেজকে পিটিয়ে হত্যা
বন্দরে চোর আখ্যা দিয়ে যুবক পারভেজকে পিটিয়ে হত্যা
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বন্দর  প্রতিনিধি:
নারায়ণগঞ্জ বন্দরে চোর আখ্যা  দিয়ে পারভেজ (৩০)  নামে এক যুবককে রাতভর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ দোসর  এম এ রশীদের সন্ত্রাসী  ভাই মেজবাউদ্দিনসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ৭টায় বন্দর থানার সোনাচড়াস্থ  মেসবাহউদ্দিন ওরফে মেসের মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে। হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন শেষে ঘাতক মেসবাহউদ্দিনের বারান্দা থেকে  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জ থানার বার্মাশীল এসো এলাকার মৃত তারা মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের ১নং ঢাকেরশ্বরীস্থ বুলবুল মিয়ার  ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
এলাকাবাসী ও পুলিশ তথ্যসূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বন্দর থানা আওয়ামীলীগের  সভাপতি ও ওসমান পরিবারের দোসর এম এ রশীদের সন্ত্রাসী ভাই মেসবাহউদ্দিন ওরফে মেসের ও তার অনুসারীেদর সাথে নিয়ে পারভেজ নামে এক যুবককে চোর আখ্যা দিয়ে তুলে নিয়ে তার বাড়িতে আনে। পরে সেখানে রাতভর উল্লেখিত যুবককে অমানবিক ভাবে  পিটিয়ে হত্যা নিশ্চিত করে লাশ সন্ত্রাসী মেসবাহউদ্দিনের বাড়ি  বারান্দায়  ফেলে রেখে পালিয়ে যায়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী হত্যাকান্ডের ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান