শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:১৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের কাজ করতে গিয়ে নিহত-১,আহত-২
সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের কাজ করতে গিয়ে নিহত-১,আহত-২
  সর্বশেষপ্রধান সংবাদদৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধি
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎপৃষ্টে নজরুল ইসলাম (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একইসাথে কাজ করাকালীন সময়ে তার দুই সহকর্মী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের খানপুর ৩০০ শষ্যা হাসপাতালে নিয়ে যান বলে জানা গেছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় ৬নং ওয়ার্ডস্থ মোনলাইট গার্মেন্টস সংলগ্ন রাস্তার উপরে বিদ্যুতের লাইনে কাজ করাকালীন এ দুর্ঘটনা ঘটে।
আহতের নাম: রাজ্জাক এবং করিম। তাৎক্ষণিকভাবে নিহত-আহতদের নাম ব্যতিত বিস্তারিত জানা সম্ভব হয়নি।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, আব্দুল রহমান নামের এক ঠিকাদারের হয়ে মোনলাইট গার্মেন্টসের সামনে ১২-১৩ জন শ্রমিক বৈদ্যুতিক একটি টিম ট্রান্সফর্মারের কাজ করছিল। কাজ করাকালীন সময়ে লাইন বন্ধ থাকলেও আচমকা লাইন চালু হলে নজরুল ইসলাম ও তার সহকর্মীরা শর্ট খেয়ে আহত হন। এতে নজরুলের ঘটনাস্থলে মৃত্যু হয় এবং বাকি দুইজন গুরুতর আহত হয়।
এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেছেন, আমরা ঘটনাস্থল পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে এসেছি। তবে আহতদের আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা কোনো এক হাসপাতালে যেনো নিয়ে গেছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জাগো নিউজকে জানিয়েছেন, নজরুল নামের একজনের মৃত্যু হয়েছে এবং আহত দুইজনকে মুমূর্ষ অবস্থায় খানাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি