রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:০৯

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে বিএনপি কর্মীর বিরুদ্ধে ভিক্ষুককে ধষর্ণ চেষ্টার অভিযোগ
সোনারগাঁয়ে বিএনপি কর্মীর বিরুদ্ধে ভিক্ষুককে ধষর্ণ চেষ্টার অভিযোগ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালতনারী ও শিশু || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
সোনারগাঁ  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আজিমউদ্দিন নামের এক বিএনপি কর্মীর বিরুদ্ধে মধ্য বয়সী এক ভিক্ষুককে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনা গত শনিবার রাতে ভুক্তভোগী ওই ভিক্ষুক বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে গত মঙ্গলবার ভোরে তার ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। গত চারদিন বিচারের আশ্বাস দিয়ে সোনারগাঁ থানা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা ধাপা চাপা দেওয়ার চেষ্টা করে।
এ ঘটনায় ওই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আজিমউদ্দিন মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়।
ভূক্তভোগী ওই ভিক্ষুক অভিযোগে উল্লেখ করেন, তিনি একজন শ্রবন ও বুদ্ধিপ্রতিবন্ধি। তার স্বামী জালাল উদ্দিন ৬ মাস আগে মারা যান। তিনি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করিয়া জীবিকা নির্বাহ করেন। গত মঙ্গলবার  সকাল সাড়ে ৬ টার দিকে বাইশটেকি গ্রামের মৃত আছমত আলীর ছেলে আজিমউদ্দিন তার টিনের দোচালা ঘরে ঢুকে তার সাথে অকারনে বিভিন্ন কথা বার্তা বলতে থাকে। একপর্যায়ে আজিম উদ্দিন তাকে জোরপূর্বক স্পর্শকতার স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে বিষয়টি গ্রামের গণ্যমান্যদের জানালে গত চারদিন বিচারের আশ্বাস দিয়ে সোনারগাঁ থানা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা ধাপা চাপা দেওয়ার চেষ্টা করে। এঘটনার বিচার না পেয়ে গত শনিবার রাতে ভুক্তভোগী ওই ভিক্ষুক বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা জানান, অভিযুক্ত আজিমউদ্দিন তার দলের কর্মী। আমাদের এলাকার লোক। আমার সঙ্গে চলা ফেরা। তবে তার বিষয়টি ধাপা চাপা দেওয়ার কিছু নাই। পুলিশ এসেছিল। ওই নারীকে পুলিশ থানায় নিয়ে গেছেন।
অভিযুক্ত আজিমউদ্দিনের সঙ্গে যোগাযোগের জন্য ফোন দেওয়া হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ক্ষুদে বার্তা দিয়ে সাড়া পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার পরিদর্শক( তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছেন। এ বিষয়ে মামলা গ্রহন করা হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ