রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:১৮

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে গ্যাসের দাবীতে স্বারক লিপি দিয়েছে এলাকাবাসী
বন্দরে গ্যাসের দাবীতে স্বারক লিপি দিয়েছে এলাকাবাসী
  সর্বশেষপ্রধান সংবাদবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জ বন্দরে তিতাস গ্যাসের লাইন পুন:স্থাপনের দাবীতে স্বারক লিপি দিয়েছে এলাকাবাসী।দীর্ঘদিন যাবত গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে চরম জনদুর্ভোগের শিকার এলাকাবাসী।এ বিষয়ে একাধিকবার তিতাস কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টদের দ্বারস্থ হয়ে কোনপ্রকার প্রতিকার না পাওয়ায় প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে বন্দর উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) বরাবরে এ স্বারক লিপি দিয়েছে এলাকাবাসী।

নাসিক ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান সরকারের নেতৃত্বে স্বারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন এনামুল হক রোমেন,নাজমুল হাসান খুকুমণি, রাসেল,মনির হোসেন,রুবেল,আব্দুল গণি সহ আরও অনেকে।

এলাকাবাসীর পক্ষে এনামুল হক রোমেন জানান,চলতি বছরের আগস্টের শুরু থেকে বৃহত্তর সোনাকান্দা, মদনগঞ্জ, কলাগাছিয়া, কল্যানদীসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সম্পুর্ন বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তিতাস কর্তৃপক্ষের কাছে অসংখ্য অভিযোগ করেও নুন্যতম প্রতিকার পাওয়া যায়নি।বাধ্য হয়ে গতকাল মঙ্গলবার প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগীরা।

আলহাজ্ব হান্নান সরকার জানান, দীর্ঘদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় খুবই দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী।লাইন পুন:স্থাপনের মাধ্যমে অতিদ্রুত কর্তৃপক্ষ গ্যাস সংকট নিরসনে উদোগ না নিলে আরও কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবে সাধারণ মানুষ।

ইউএনও মো.মোস্তাফিজুর রহমান বলেন, এলাকাবাসী গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে স্বারক লিপি দিয়েছেন।ইতিমধ্যে তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, অতিশীঘ্র সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ