রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:০৩

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
সোনারগাঁ  প্রতিনিধি;
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এক ইউপি সদস্যের বিরুদ্ধে একটি কুচক্রী মহল অপপ্রচার করছে বলে অভিযোগ উঠেছে। জামপুর ইউনিয়ন পরিষদের ৭নংওয়ার্ড সদস্য মো.নাসিরউদ্দিনের বিরুদ্ধে এ অপপ্রচারের করা হচ্ছে।
 বুধবার দুপুরে  সোনারগাঁয়ের উদ্ধবগঞ্জ এলাকায় সংবাদ সম্মেলন করেন ইউপি সদস্য মো. নাসির উদ্দিন। সংবাদ সম্মেলনে তার স্ত্রী সখিনা বেগম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য নাসিরউদ্দিন দাবি করেন, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় ১৬-১৭ বছর আগে আলো সমিতি নামের একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠে। ওই আর্থিক প্রতিষ্ঠানে সাধারণ মানুষ ঋণ গ্রহন, সঞ্চয়সহ আর্থিক লেনদেন করেন। বিগত ১৫ বছর লেনদেন নিয়ে কোন প্রকার অভিযোগ ছিল না। হঠাৎ করে আলো সমিতির মালিক কার্যালয় বন্ধ করে ফারুকুল ইসলাম শাহিন, ইমরান হোসেন মুকুল ও কামাল হোসেন সমিতি বন্ধ করে আত্মগোপনে চলে যায়। সমিতি বন্ধ হওয়ার পর সেখানে গ্রাহকরা তাদের সঞ্চিত অর্থ না পেয়ে হতাশা গ্রস্থ হয়ে পড়েন। হতাশাগ্রস্থ গ্রাহকরা জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিকের কাছে তাদের টাকা আদায়ে সহযোগীতা কামনা করেন। এক পর্যায়ে তিনি গ্রাহকদের সঙ্গে সভা করে অর্থ আদায়ের জন্য একটি কমিটি করে সমিতির তিন মালিকের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা চালিয়ে যান। সম্প্রতি একটি কুচক্রী মহল এমরান হোসেন মুকুল ইউপি সদস্য নাসিরউদ্দিনের ছোট ভাই হওয়ার কারনে তাকে জড়িয়ে অপপ্রচার শুরু করে। গত ৫ ডিসেম্বর শুক্রবার সকালে ইউপি সদস্যের বাড়িতে গিয়ে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে মানুষ জড়ো করে মব সৃষ্টি করে একটি ফেসবুক পেইজে লাইভ করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ইউপি সদস্য সমিতির টাকা আত্মসাত করে পালিয়েছে বলে অপপ্রচার করে। এতে তিনিসহ তার পরিবার সমাজের কাছে সম্মান ক্ষুন্ন হয়েছে বলে দাবি করেন।
তিনি সংবাদ সম্মেলনে দাবি করেন, তারা ১০ ভাই এক বোন।  তার ছোট ভাই মুকুল অপরাধী হলে তার বিচার হবে। কিন্তু এ সমিতির সাথে ছোট ভাই মুকুলের সম্পৃক্ততা থাকলেও তার কোন প্রকার সম্পৃক্ততা নেই। তাকে জড়িয়ে অপপ্রচার করা হয়। অসহায় মানুষের টাকা ফিরে পাওয়ার জন্য তিনিও সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি পাওনাদার গ্রাহকের পক্ষে আছেন ও থাকবেন বলে প্রতিশ্রæতি দেন।
ইউপি সদস্য নাসিরউদ্দিনের স্ত্রী সখিনা বেগম জানান, তার বাড়িতে ফেসবুক লাইভ করার কারনে তার মেয়ে আতংকিত হয়ে শ্বাসকষ্টে ভুগেন। এসব অপপ্রচারের কারনে তার পরিবারের সম্মান নষ্ট হয়েছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ