বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫১

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     জুলাই যোদ্ধাদের ওপর হামলা স্বৈরাচারের পুনরুত্থানের আশংকা -মুফতি মাসুম বিল্লাহ
জুলাই যোদ্ধাদের ওপর হামলা স্বৈরাচারের পুনরুত্থানের আশংকা -মুফতি মাসুম বিল্লাহ
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
শহর প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও  নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, জুলাই যোদ্ধাদের ওপর হামলা স্বৈরাচারের পুনরুত্থানের আশংকা। ফ্যাসিস্টদের দোসরদের এখনই দমন করতে না পারলে এর পরিণতি ভয়াবহ হবে। হত্যার উদ্দেশ্যে তার উপর হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
আজ শনিবার বাদ আসর ডিআইটি চত্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, নগর ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম শাহিন আদনান, শ্রমিক নেতা ফারুক হোসেন হাওলাদার, সিদ্ধিরগঞ্জ থাানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান, সেক্রেটারি আ. মজিদ প্রমুখ নেতৃবৃন্দ।
তিনি আরও বলেন, হাদির স্ত্রী স্বামীকে দেখার জন্য ঢাকায় আসে ওদিকে তার গ্রামের বাড়ীতে চুরি হয়; এসব ঘটনাগুলো দেখে মনে হচ্ছে কোন পরিকল্পিতভাবে কোন চক্র এ অপকর্মের সাথে জড়িত। প্রশাসনের দুর্বলতা এখানে দৃশ্যমান হচ্ছে। আমরা স্বররাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, অতি দ্রুত এসব বিষয়ে আপনার কার্যকরী পদক্ষেপ নিতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশংকা রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান