বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫১

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নির্বাচন চাই পরিবর্তনের লক্ষ্যে নির্বাচন চাই পরিবর্তনের লক্ষ্যে- এমন দাবি উচ্চারিত হয়েছে সুজন-
নির্বাচন চাই পরিবর্তনের লক্ষ্যে নির্বাচন চাই পরিবর্তনের লক্ষ্যে- এমন দাবি উচ্চারিত হয়েছে সুজন-
  সর্বশেষ • প্রধান সংবাদ • সংগঠন || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জে সুজনের গোল টেবিলে বক্তারা নির্বাচন চাই পরিবর্তনের লক্ষ্যে নির্বাচন চাই পরিবর্তনের লক্ষ্যে- এমন দাবি উচ্চারিত হয়েছে সুজন- সুশাসনের জন্য নাগরিক আয়োজিত গোল টেবিল বৈঠকে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় নারায়ণগঞ্জের চাষাড়ায় একটি কনভেশন হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শিরোনামে এ বৈঠকে বক্তারা বলেন, মানুষ আগেও একাধিক নির্বাচন দেখেছে, এবার গুণগত পরিবর্তন দরকার। বর্তমান শাসন কাঠামোতে যা যা রয়েছে এর মধ্যে অনেক কিছুর পরিবর্তন প্রয়োজন। পুরোনো রাজনীতি দিয়ে সব কিছু করা সম্ভব নয়। নতুন ধরনের দৃষ্টিভঙ্গি দরকার। তাই সুষ্ঠু নির্বাচন শুধু ক্ষমতা বদলের বিষয় হলে পুরোনো ব্যবস্থা ফিরে আসবে, যা দেশের মানুষ প্রত্যাখান করেছে। সুজন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল হক আশুর সঞ্চালনায় গোল টেবিল বৈঠকে আলোচনা করেন, মানবাধিকার কর্মী ও দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সুজন কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী জনাব তৌফিক জিল্লুর রহমান, পরিবেশ কর্মী তারিক বাবু,সমমনা’র সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা, নারায়ণগঞ্জ জেলা প্রগতি লেখক সংঘের সভাপতি জাকির হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিন, কবি সাংবাদিক কাজল কানন, শারেফ আহামদ, শিক্ষক বেলাল হোসাইন, ব্যবসায়ী জামাল উদ্দিন, নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ সাখাওয়াত ভূইয়া,ফটো সাংবাদিক প্রণব কুমার রায়, সোনারগাঁও সুজনের সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ও আড়াইহাজার সুজনের সভাপতি জনাব মনিরুজ্জামান মিয়াসহ ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ সহ জেলা সুজন এর সদস্যরা। দেশব্যাপী সুজন এই বৈঠক আয়োজন করছে। এর থেকে উচ্চারিত দাবিগুলো রাজনৈতিক দলগুলোর প্রতি তুলে ধরা হবে বলে আয়োজকরা জানান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান