মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:১৪

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত 
বন্দরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত 
  সর্বশেষপ্রধান সংবাদদৃষ্টিজুড়েবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বন্দর প্রতিনিধি:  বন্দরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার ( ১৪ ডিসেম্বর)  সকাল ১০টায় বন্দরের ঐতিহাসিক সিরাজ উদ-দৌলা ক্লাব মাঠ সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শুরুতে বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে বন্দর থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন,বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে উপজেলা কমান্ডার জসিমউদ্দিন তোতার নেতৃত্বে এবং বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষে আহবায়ক শিবানী সরকার ও সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুর নেতৃত্বে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি,খেলাফত মজলিশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ কবির, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার,২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহমদ ভূইয়া,বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সরদার,আব্দুল আজিজ,আলী আক্কাস মীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাইয়ূম খান,প্রাণী সম্পদক কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফ উদ্দিন,বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য রোকসানা রহমান সামিয়াসহ আরো অনেকে। সকাল ১০টায় বন্দর উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ সংক্রান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশণার (ভূমি) রহিমা আক্তার ইতি,বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফউদ্দিনসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক