শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:২৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     কক্সবাজারের মাদক কারবারি  ছৈয়দ আলম বন্দরে গ্রেপ্তার 
কক্সবাজারের মাদক কারবারি  ছৈয়দ আলম বন্দরে গ্রেপ্তার 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

বন্দর প্রতিনিধি:কক্সবাজারের ইয়াবা কারবারি মোহাম্মদ ছৈয়দ আলম (২৮)কে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ধৃত মাদক কারবারির দেহ তল্লাশি চালিয়ে ৮টি জিপারের মধ্যে রক্ষিত ১৫০০ পিছ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত মাদক কারবারি মোহাম্মদ ছৈয়দ আলম সুদূর কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার  ফইত্যার পাড়া এলাকার আমির হোছেন মিয়ার ছেলে। বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়  “খ” সার্কেল পরিদর্শক মোঃ এনামুল হক বাদী হয়ে ধৃত মাদক কারবারির বিরুদ্ধে বন্দর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে এ মামলা রুজু করেন। যার মামলা নং- ১৫(১২)২৫। ধৃতকে সোমবার (১৫ ডিসেম্বর)  দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বন্দর থানার মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন জনৈক মোঃ সেলিম ভূঁইয়া এর নিউ ভান্ডারী হোটেলের সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যসূত্রে জানা গেছে, ধৃত ইয়াবা কারবারি মোহাম্মদ ছৈয়দ আলম দীর্ঘ দিন ধরে নারায়নগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন জেলায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ